বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

শোকে আচ্ছন্ন ইউক্রেন, নিহত বেড়ে ৪১

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৯ জুলাই ২০২৪, ১২:০৪

ইউক্রেনে বিগত কয়েক মাসের মধ্যে সোমবার (৮ জুলাই) সবচেয়ে বিধ্বংসী হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। এতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৪১ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে অন্তত ১৬৬ জন। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, ভয়াবহ এ হামলায় বহু হতাহতের ঘটনায় একদিনের শোক পালন করছে ইউক্রেন। বিবিসি বলছে, গতকাল (৮ জুলাই) রাশিয়া যেসব ভবনে হামলা চালিয়েছে তার মধ্যে কিয়েভের প্রধান শিশু হাসপাতালও আছে। মঙ্গলবার (৯ জুলাই) ভোরের দিকেও নিখোঁজদের উদ্ধারে ধ্বংসাবশেষে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

অন্যদিকে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় বেলগোরদ অঞ্চলের গভর্নর বলেছেন, গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের হামলায় চারজন নিহত হয়েছে।

সেইসঙ্গে রাশিয়া দাবি করেছে, তারা ইউক্রেনের হাসপাতালে হামলা চালায়নি। তবে ইউক্রেন বলছে, তারা রাশিয়ান ক্রুজ ক্ষেপণাস্ত্রের অবশিষ্ট পেয়েছে।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গতকালের হামলাকে নৃশংসতা বলে উল্লেখ করেছেন। তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিষ্ঠুর অপরাধী হিসেবে উল্লেখ করেছেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন ভ্লাদিমির পুতিন। এরপর মঙ্গলবার (৮ জুলাই) পর্যন্ত টানা ৮৬৫ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর