বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

সোমবার রাশিয়া সফরে যাচ্ছেন মোদি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৭ জুলাই ২০২৪, ১৫:৪৮

দুই দিনের রাষ্ট্রিয় সফরে আগামী ৮ জুলাই রাশিয়া যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর প্রথমবারের মতো ভারতের প্রধানমন্ত্রী মস্কো সফরে যাচ্ছেন বলে জানিয়েছে ক্রেমলিন।

ইউক্রেনে রাশিয়ার চলমান আগ্রাসনে মস্কো এবং নয়াদিল্লির মধ্যকার সম্পর্ক নানা ধরনের পরীক্ষার মুখোমুখি হয়েছে। পশ্চিমা বিশ্ব রাশিয়ার বিরুদ্ধে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করলেও ভারত তা উপেক্ষা করেছে। শুধু তাই নয়, পশ্চিমা নিষেধাজ্ঞার মাঝেই রাশিয়ার কাছ থেকে তেলের ক্রয় বাড়িয়েছে ভারত।

ক্রেমলিন এক বিবৃতিতে জানিয়েছে, নরেন্দ্র মোদি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ রুশ-ভারত সম্পর্কের আরো উন্নয়নের সম্ভাবনার পাশাপাশি আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।

পশ্চিমা বিশ্বে রাশিয়া বিচ্ছিন্ন হলেও মোদিকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও অর্থনৈতিক মিত্র হিসেবে দেখেন পুতিন। তবে ইউক্রেনের সঙ্গে সম্পর্ক জটিল রয়েছে ভারতের।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর