বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

অপরাধ কমাতে বন্দির সংখ্যা কমাতে চান স্টারমার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৭ জুলাই ২০২৪, ১৩:৩২

অপরাধ কমানোর প্রচেষ্টা হিসেবে জেলখানায় বন্দির সংখ্যা কমাতে চান যুক্তরাজ্যের নবনির্বাচিত প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বিবিসি শনিবার (৬ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

স্টারমার তার প্রথম সংবাদ সম্মেলনে জানান, জেল থেকে অনেক বন্দিকে মুক্তি দেওয়া হলেও তারা আবার ফিরে আসছে। এ সরকারের প্রথম কাজ হবে তরুণদের অপরাধ থেকে বের করে নিয়ে আসা।

জেলখানার গাদাগাদির বিষয়ে রাতারাতি সমাধান হবে জানিয়ে তিনি বলেন, ‘আমাদের কাছে অনেক বন্দি রয়েছে, কিন্তু যথেষ্ট জেলখানা নেই।’

এদিকে স্টারমার তার মন্ত্রিসভায় জেমস টিম্পসনকে জেলমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। টিম্পসন বছরের শুরুর দিকে চ্যানেল ফোরকে এক সাক্ষাৎকারে বলেছিলেন, সরকার শাস্তিতে আসক্ত। কিন্তু জেলখানায় শুধু এক তৃতীয়াংশ বন্দি থাকা উচিত বলে মনে করেন তিনি।

গণমাধ্যমটি জানায়, ১৪ বছর পর ক্ষমতায় এসে লেবার পার্টি প্রথমবারের মতো অফিসে ফেরার পর বন্দিদের সাজা পুনর্বিবেচরার প্রতিশ্রুতি দিয়েছে। আগে থেকেই ব্রিটেনের জেলগুলোর বড় একটি সংকট হচ্ছে জায়গাসংকুলান। বর্তমান সরকার বন্দি কমাতে পূর্ববর্তী সরকারের দ্রুত মুক্তির বিষয়টি রাখতে প্রতিশ্রুতি দিয়েছে। টিম্পসনের নিয়োগ এসব পদক্ষেপের পরিবর্তন আনতে পারবে বলে ধারণা করা যাচ্ছে।

প্রিজন গভর্নরস অ্যাসোসিয়েশন (পিজিএ) গত সপ্তাহে সতর্ক করে জানায়, জেলগুলো কয়েকদিনের মধ্যে ধারণ ক্ষমতা অতিক্রম করবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর