বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

শ্রেণিকক্ষেই শিক্ষককে হত্যা করলো শিক্ষার্থী

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৭ জুলাই ২০২৪, ১২:১৭

শ্রেণিকক্ষেই শিক্ষককে হত্যার অভিযোগ উঠেছে একাদশ শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধে। ভারতের আসামের শিবসাগর জেলায় শনিবার (৬ জুলাই) ঘটেছে এই ঘটনা। 

প্রতিবেদনে বলা হয়েছে, খারাপ ফল করার জন্য ১৬ বছর বয়সী ওই শিক্ষার্থীকে তিরস্কার করেছিলেন রসায়নের শিক্ষক রাজেশ বড়ুয়া (৫৫)। ইতোমধ্যে ওই শিক্ষার্থীকে আটক করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ব্যক্তিগত মালিকানাধীন স্কুলটির পরিচালনার দায়িত্বে ছিলেন রাজেশ। সেই সঙ্গে পড়াতেন রসায়ন। তদন্তে জানা যায়, রসায়নে খারাপ ফল করার জন্য ওই শিক্ষার্থীকে গতকাল বকা দেন রাজেশ এবং স্কুলে তার মা-বাবাকে নিয়ে আসতে বলেন।

পরবর্তী সময়ে ওই শিক্ষার্থী সাধারণ পোশাকে শ্রেণিকক্ষে আসে। সেইসময় রাজেশ তাকে চলে যেতে বলে। তখন হুট করে ছুরি দিয়ে রাজেশকে কোপানো শুরু করে ওই শিক্ষার্থী।

ঘটনার প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী জানায়, অভিযুক্ত সাধারণ পোশাকে শ্রেণিকক্ষে প্রবেশ করে। রাজেশ স্যার তাকে চলে যেতে বলে। এসময় কথা না শুনলে তার উপর চিৎকার করে রাজেশ স্যার।

এই শিক্ষার্থী আরও জানায়, অভিযুক্ত সেইসময় ছুরি বের করে স্যারের মাথায় আঘাত করে এবং কোপাতে থাকে। আমরা জানতাম না সে ছুরি নিয়ে এসেছে। তখন রাজেশ স্যার মেঝেতে লুটে পড়ে এবং রক্তের বন্যা বয়ে যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, দ্রুত রাজেশকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে পথেই মারা যায় রাজেশ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর