বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

অন্তঃসত্ত্বার গুঞ্জনে কী বলছেন সোনাক্ষী

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৬ জুলাই ২০২৪, ১৬:১৪

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহাকে বিয়ের এক সপ্তাহের মধ্যেই হাসপাতালে দেখা যায়। এরপর থেকেই তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন উঠেছে। সম্প্রতি বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সোনাক্ষী সিনহা-জাহির ইকবাল বিয়ের কয়েকদিন পরেই হাসপাতালে গিয়েছিলেন। সে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে সোনাক্ষীকে নিয়ে জল্পনা শুরু হয়েছে যে তিনি অন্তঃসত্ত্বা। এমন গুঞ্জনে বেশ চটেছেন অভিনেত্রী।

সোনাক্ষীর নতুন সিনেমা ‘কাকুদা’-এর প্রচারে হাজির হয়ে তিনি বলেন, বিয়ের পর একমাত্র পরিবর্তন হলো আমি এখন হাসপাতালে যেতে পারি না। কারণ, আমি হাসপাতালের বাইরে পা রাখলেই লোকেরা মনে করে আমি অন্তঃসত্ত্বা।

সোনাক্ষী ও জাহিরের হাসপাতালে যাওয়ার সময় অনেকেই জানতেন না শত্রুঘ্ন সিনহা জ্বরের জন্য হাসপাতালে ভর্তি ছিলেন। অভিনেত্রীর ভাই লব সিনহা সংবাদমাধ্যম পিটিআইকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আমার বাবার প্রচণ্ড জ্বর ছিল। তাই বাবাকে হাসপাতালে নিয়ে যাই। আপনাদেরকে আমি বলতে পারি কোনো অস্ত্রোপচার হয়নি।

দীর্ঘ ৭ বছর প্রেম করার পর গত ২৩ জুন বিবাহবন্ধনে আবদ্ধ হন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। মুসলিম পাত্রকে বিয়ে করায় কম কটাক্ষ শুনতে হয়নি শক্রঘ্ন কন্যাকে। এই বিয়েকে ‘লাভ জিহাদ’-এর তকমাও দিয়েছেন অনেকে। তবে নিন্দকদের পাত্তা দেননি সোনাক্ষী-জাহির।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর