শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

অনন্ত–রাধিকার বিয়েতে গাইতে ১১৭ কোটি টাকা নিচ্ছেন জাস্টিন বিবার

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৪ জুলাই ২০২৪, ১৭:৫৯

একেই বলে হয়তো বিয়ের মতো বিয়ে। প্রায় এক বছর ধরে প্রাক্‌–বিবাহ অনুষ্ঠান চলছে রাধিকা মার্চেন্ট ও অনন্ত আম্বানির। কখনো গুজরাটের জামনগরে, তো কখনো ইতালিতে। আর ইতিমধ্যেই মুম্বাইয়ে শুরু হয়ে গিয়েছে অনন্ত আম্বানি ও রাধিকার বিয়ের শেষ পর্যায়ের অনুষ্ঠান।

১২ থেকে ১৪ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে বিয়ের মূল আনুষ্ঠানিকতা। এর আগে জানা গিয়েছিল, বিয়েতে গাইবেন অ্যাডেলে, ড্রেক, লানা দেল রের মতো তারকারা। তবে তাঁদের আগেই আজ বৃহস্পতিবার (৪ জুলাই) মুম্বাইতে পৌঁছেছেন বিশ্বসংগীতের আরেক জনপ্রিয় তারকা জাস্টিন বিবার।

১২ জুলাই সাত পাকে বাঁধা পড়বেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে হবে বিয়ের অনুষ্ঠান।

জানা গেছে, বিবারসহ সংগীত তারকারা এখানেই পারফর্ম করবেন। পর্তুগিজ সংবাদমাধ্যম লিও ডিয়াস জানিয়েছে, অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করার জন্য ১ কোটি ডলার বা ১১৭ কোটি টাকা নিচ্ছেন বিবার।

গত ২৯ জুন আম্বানির মুম্বাইয়ের বাসভবনে পূজার মধ্য দিয়ে অনন্ত ও রাধিকার বিয়ের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়।

মূল বিয়ের অনুষ্ঠানটি চলবে তিন দিন। বিয়ের পরদিন হবে শুভ আশীর্বাদ ও মঙ্গল উৎসব। আর এর পরদিন হবে বিবাহোত্তর সংবর্ধনা।

বিবাহ-পূর্ববর্তী দুটি পার্টির আয়োজন করেছিলেন অনন্ত ও রাধিকা।

প্রথম অনুষ্ঠানটি গত ১ থেকে ৩ মার্চ ছিল ভারতের গুজরাটের জামনগরে। সেখানে দেশ-বিদেশের ব্যবসা-বাণিজ্য, শিল্প, রাজনীতি, ক্রীড়া, বিনোদনসহ নানা অঙ্গনের খ্যাতনামা এক হাজার অতিথি যোগ দিয়েছিলেন। আর গত ২৯ মে বিলাসবহুল ক্রুজে চড়ে প্রাক্-বিবাহের দ্বিতীয় অনুষ্ঠান উপভোগ করেন অনন্ত-রাধিকা। জাহাজটি ইতালি থেকে ছেড়ে ১ জুন ফ্রান্সে যায়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর