বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

আনোয়ারুল আজীম খুন: তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ৮ আগস্ট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
৪ জুলাই ২০২৪, ১৫:২৫

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীমকে খুনের মামলায় আগামী ৮ আগস্ট তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ঠিক করেছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক আজ বৃহস্পতিবার (৪ জুলাই) এই দিন ঠিক করেন।

এর আগে এ মামলায় গ্রেপ্তার সাত আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

গত ১৩ মে কলকাতার একটি ফ্ল্যাটে খুন হন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম। সংসদ সদস্য খুনের পরিকল্পনা বাস্তবায়নকারী চরমপন্থী নেতা শিমুল ভূঁইয়া, তাঁর ভাতিজা তানভীর ভূঁইয়া এবং খুনের সময় কলকাতায় অবস্থান করা আরেক নারী শিলাস্তি রহমান প্রথমে গ্রেপ্তার হন।

পরে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম (মিন্টু) এবং একই কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদকেও গ্রেপ্তার করে ডিবি। চট্টগ্রামের পাহাড়ি এলাকা থেকে গ্রেপ্তার হন মো. মোস্তাফিজুর রহমান ও ফয়সাল আলী নামের আরও দুজন। আওয়ামী লীগ নেতা সাইদুল করিম ছাড়া প্রত্যেকে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

ডিবি সূত্র বলছে, খুনে যাঁরা সরাসরি অংশ নিয়েছেন, তাঁদের প্রধান ছিলেন চরমপন্থী নেতা শিমুল ভূঁইয়া। খুনের মূল পরিকল্পনাকারী ছিলেন আক্তারুজ্জামান ওরফে শাহীন। শিমুল ও আক্তারুজ্জামান বড় অঙ্কের অর্থ দেওয়ার কথা বলে গত ২ মে মোস্তাফিজুর ও ফয়সালকে কলকাতার একটি হোটেলে নিয়ে রাখেন। যে ফ্ল্যাটে আনোয়ারুল আজীম খুন হন, সেই ফ্ল্যাটে ১০ মে ওঠেন মোস্তাফিজুর। এর দুই দিন পর ১২ মে ফয়সালও সেখানে ওঠেন। এরপর এই ফ্ল্যাটে ব্যবসায়িক কাজের কথা বলে ডেকে এনে খুন করা হয় সংসদ সদস্য আনোয়ারুল আজীমকে।

এ খুনের ঘটনায় এ পর্যন্ত ৯ জন গ্রেপ্তার হয়েছেন। তাঁদের মধ্যে ভারতে আছেন দুজন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর