শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

যুক্তরাজ্যে নির্বাচন বৃহস্পতিবার, ভরাডুবির শঙ্কায় ক্ষমতাসীনরা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩ জুলাই ২০২৪, ১৩:২১

যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (৪ জুলাই)। নির্বাচনে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির মাথাব্যথার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে লেবার পার্টি। বিভিন্ন জরিপের পূর্বাভাসে বলা হচ্ছে, যুক্তরাজ্যে ১৪ বছরের রাজত্ব এবার হারাতে যাচ্ছে ক্ষমতাসীনরা। নির্বাচনে রেকর্ড ব্যবধানে জয় পেতে যাচ্ছে লেবার পার্টি। 

যুক্তরাজ্যের পার্লামেন্টে মোট আসন ৬৫০টি। সার্ভেশনসের সেন্ট্রাল সিনারিওর তথ্য অনুযায়ী, লেবার পার্টি এবার ৪৮৪ আসনে জয় পেতে পারে। সাবেক নেতা টনি ব্লেয়ারের আমলে ৪১৮টি আসনে জয় পেয়েছিল তারা।

১৪ বছর ধরে যুক্তরাজ্যে ক্ষমতায় রয়েছে কনজারভেটিভ পার্টি। পূর্বাভাসে বলা হচ্ছে, ক্ষমতাসীন দলটি এবার মাত্র ৬৪ আসনে জয় পেতে পারে। যদি এমনটা হয়, তবে এটাই হবে দলটির ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক হার। ১৮৩৪ সালে যুক্তরাজ্যে প্রতিষ্ঠা লাভ করে কনজারভেটিভ পার্টি।

অন্যান্য এমআরপি বিশ্লেষণে অবশ্য লেবার পার্টির ছোট ব্যবধানে জয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। এর আগে রেডফিল্ড ও উইল্টন স্ট্র্যাটিজির জরিপেও লেবার পার্টির জয়ের কথা বলা হয়েছে।

বর্তমানে যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতৃত্ব দিচ্ছেন ৪৪ বছর বয়সী ঋষি সুনাক। ২০২২ সালে যখন তিনি প্রধানমন্ত্রী হন, তখন তার বয়স ছিল ৪২। আধুনিক ব্রিটেনের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত সুনাক। অন্যদিকে লেবার পার্টির নেতৃত্বে রয়েছেন স্যার কিয়ের স্টারমার। তার বয়স ৬১ বছর। যুক্তরাজ্যে নির্বাচিত সরকারের মেয়াদ হয় পাঁচ বছরের।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর