বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

মেট্রোরেলে বাগ্‌বিতণ্ডা: এক যাত্রীকে কামড় দিলেন আরেকজন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩ জুলাই ২০২৪, ১৩:০৪

ঢাকার মেট্রোরেলে এবার ঘটে গেল অদ্ভুত এক ঘটনা। বাগ্‌বিতণ্ডা চলাকালীন এক যাত্রীকে কামড় দিয়েছেন আরেক যাত্রী। এতে ওই যাত্রীর হাতে ক্ষতের সৃষ্টি হয়েছে। আহত হয়েছেন কেউ কেউ। বিষয়টি ভালোভাবে নিচ্ছেন না নেটিজেনরা।

মঙ্গলবার (২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এরকম একটি ভিডিও ছড়িয়ে পড়ে। কিন্তু ঘটনাটি কবের তা নিশ্চিত হওয়া যায়নি। ঝগড়ায় লিপ্ত হওয়া দুজনের পরিচয়ও জানা যায়নি।

ভিডিওতে দেখা যায়, মেট্রোরেলের ভেতর হ্যান্ডেল ধরে দাঁড়ানোকে কেন্দ্র করে শুরুতে ঝগড়া, এরপর হাতাহাতি, একপর্যায়ে এক যাত্রী অন্যজনের হাতে কামড় দিচ্ছেন।

ভিডিওতে একজনকে বলতে শোনা গেছে, আমি এখানে দাঁড়িয়েছি, ওনার (যার গায়ে হাত লেগেছে) গায়ে হাত লাগছে। ওনি বলতেছে, তার গায়ে হাত লাগলো কেন? এ নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে আমার হাতে কামড় দিয়েছে এবং আমার শার্ট ছিড়ে ফেলেছে। চশমাটা ভেঙে ফেলেছে।

আর অভিযুক্ত বলছেন, আমি তাকে বলেছি মেট্রোরেলের হ্যান্ডেল ধরতে। কিন্তু তিনি হ্যান্ডেল না ধরে বলছে আমি কি মেয়ে মানুষ? তারপর আমাকে ঘুসি দিয়েছে।

এদিকে, ক্যামেরার সামনে কামড়ের ফলে হাতে তৈরি হওয়া ক্ষত স্থান ও ছেড়া শার্ট দেখান ওই যাত্রী। দুজনের ঝগড়ার একপর্যায়ে অন্য এক যাত্রীর হাত থেকে মোবাইল পড়ে গিয়ে ভেঙে যায়।

এরপর যিনি কামড় দিয়েছেন, অন্য যাত্রীদের তোপের মুখে পড়েন তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর