বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

জাপানের আইকন মাউন্ট ফুজি আরোহনে নতুন নিয়ম

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১ জুলাই ২০২৪, ১৬:৩১

জাপানের আইকন ও ইউনেস্কোর বিশ্ব ঐতিজ্য মাউন্ট ফুজি। প্রতি বছর এটি আরোহনের ক্ষেত্রে উপচে পড়া ভিড় দেখা যায়, যা ক্রমেই বাড়ছে। এবার অতিরিক্ত ভিড়ের আশঙ্কায় নতুন নিয়ম আরোপ করেছে জাপান।

বলা হয়েছে, ১ জুলাই থেকে মাউন্ট ফুজিতে দৈনিক সর্বোচ্চ ৪ হাজার পর্বতারোহী উঠতে পারবে। পাশাপাশি এটি আরোহনের ক্ষেত্রে প্রতি জনকে দিতে হবে ১২ দশমিক ৪০ ডলার বা দুই হাজার ইয়েন।

এর আগে ইয়ামানশি প্রিফেকচারের গভর্নর কাউতারো নাগাসাকি বলেন, মাউন্ট ফুজি আরোহনের ক্ষেত্রে আমরা সমন্বিত নিরাপত্তা মূলক ব্যবস্থা নিচ্ছি।

তিনি বলেছেন, মাউন্ট ফুজির পাদদেশ থেকে ঐতিহ্যবাহী পর্বত আরোহণকে পুনরুজ্জীবিত করার মাধ্যমে আমরা ফুজি-কো ও ওশি সংস্কৃতির একটি বিশদ ধারণা লাভ করবো। আমরা এই সংস্কৃতিগুলোকে পর্বত আরোহণের সঙ্গে সংযুক্ত করতে চাই। কারণ এখানের সংস্কৃতির সঙ্গে ধর্মের একটা সম্পর্ক রয়েছে।

জাপানের এই জনপ্রিয় জায়গাটিতে যে সমস্যা রয়েছে তার মধ্যে অন্যতম হলো- মানুষের অতিরিক্ত ভিড়, পাদদেশে ময়লা-আবর্জনা ও হাইকারদের অনুপযুক্ত পোশাক।

নতুন পদক্ষেপের অংশ হিসেবে নতুন গাইড থাকবে, যারা নিরাপত্তামূলক নিয়মগুলো তদারকি করবে। তারা পর্বারোহীদের নিয়মভঙের বিষয়ে অবহিত করবে।

প্রিফেকচারের তথ্য অনুযায়ী, ২০১৯ সলে মাউন্ট ফুজিতে আরোহন করেন ৫০ লাখ মানুষ, যা ২০১২ সালের তুলনায় ৩০ লাখ বেশি।

ইয়ামানাশি প্রিফেকচারাল সরকারি কর্মকর্তা মাসাতাকে ইজুমি বলেন, অতিরিক্ত পর্যটকের ফলে কার্বন নির্গম যেমন বাড়ছে তেমনি বেপরোয়া হাইকারদের সংখ্যাও বাড়ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর