বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

প্রভাসের বাজিমাত, ৪ দিনেই ৫০০ কোটি আয় কল্কির

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১ জুলাই ২০২৪, ১৩:৪০

যেমনটা প্রত্যাশা ছিল, মুক্তির পর তেমনটাই দেখা মিলেছে। ঝড়ের গতিতে প্রেক্ষাগৃহে তাণ্ডব চালাচ্ছে প্রভাস-দীপিকা অভিনীত চলচ্চিত্র ‘কল্কি ২৮৯৮ এডি।’ মাত্র চার দিনেই ভারতীয় বক্স অফিসে ৩০০ কোটির আয় ছাড়িয়েছে সিনেমাটির।

বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের রিপোর্ট অনুসারে, রবিবার (৩০ জুন) ভারতে ৮৮ কোটি রুপি আয় করে মাত্র ৪ দিনেই ৩০০ কোটির ক্লাবে পৌঁছে গেছে কল্কি।

রবিবার (৩০ জুন) তেলুগু ভার্সনে সিনেমাটি ৩৬ কোটি ৮০ লাখ রুপি আয় করেছে। আর হিন্দিতে ৪০ কোটি। এর আগে মুক্তির প্রথম দিন ৯৫ কোটি রুপি আয়ের মাধ্যমে বক্স অফিসে যাত্রা শুরু করে কল্কি। দ্বিতীয় দিন আয় করে ৫৪ কোটি, তৃতীয় দিন আয় করে ৬৪ কোটি ৫০ লাখ।

চতুর্থ দিন আয় বেড়ে দাঁড়ায় ৮৮ কোটিতে। ফলে চারদিনে ভারতীয় বক্স অফিসে কল্কির মোট আয় এখন ৩০৯ কোটি রুপি।

অপরদিকে বিশ্বব্যাপী ৫০০ কোটির মাইলফলক ছাড়িয়ে গেছে সিনেমাটি। বর্তমানে কল্কির বিশ্বব্যাপী নেট আয় ৫১৫ কোটি রুপি।

তবে শুধু বক্স অফিসই নয়, দর্শকদের কাছ থেকেও দারুণ প্রশংসা পাচ্ছে নাগ অশ্বিনের সিনেমাটি। সমালোচকরাও দিচ্ছেন বাহবা। সিনেমার ভিএফএক্স ও চিত্রনাট্যের প্রশংসায় পঞ্চমুখ সবাই। সায়েন্স ফিকশন ও মিথলজির দারুণ সংমিশ্রন ঘটিয়েছেন নির্মাতা নাগ আশ্বিন, এমনটাই মন্তব্য সবার মুখে মুখে।

‘কল্কি ২৮৯৮ এডি’ পরিচালনা করেছেন নাগ অশ্বিন।

এতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন, কমল হাসান, দিশা পাটানি, প্রমুখ। এছাড়াও বিশেষ ক্যামিও দিয়েছেন বিজয় দেবেরকোন্ডা, দুলকার সালমান ও ম্রুনাল ঠাকুরের মতো তারকা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর