শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

আরও দুইটি ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১ জুলাই ২০২৪, ১৩:০৮

আরও দুইটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। তবে দ্বিতীয়টি সম্ভবত বিস্ফোরিত হয়েছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এই তথ্য জানিয়েছে। 

যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার নতুন করে সামরিক মহড়ার জবাব আক্রমণাত্বক এবং অপ্রতিরোধ্যভাবে দেওয়া হবে- এমন অঙ্গীকারের পরেই উত্তর কোরিয়া নতুন করে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ এক বিবৃতিতে বলেছে, উত্তর কোরিয়া দক্ষিণপূর্বাঞ্চলীয় শহর জাঙ্গন থেকে ১০ মিনিট ব্যবধানে দুইটি ক্ষেপণাস্ত্র ছুড়ে। প্রথম ক্ষেপণাস্ত্রটি ৬০০ কিলোমিটার উড়েছে এবং দ্বিতীয়টি ১২০ কিলোমিটার। তবে এসব ক্ষেপণাস্ত্র কোথায় গিয়ে পড়েছে- সেই সম্পর্কে কিছু জানানো হয়নি।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের মুখপাত্র লি সাং-জুন জানান, সম্ভবত দ্বিতীয় ক্ষেপণাস্ত্রে সমস্যা হয়েছে। দক্ষিণ কোরিয়ার অজ্ঞাত সামরিক সূত্রের বরাত দিয়ে দেশটির গণমাধ্যমে বলা হয়েছে, উত্তর কোরিয়ার দ্বিতীয় ক্ষেপণাস্ত্র খুব সম্ভবত দেশটির অভ্যন্তরেই বিধ্বস্ত হয়েছে।

গত কয়েক বছর থেকেই উত্তর কোরিয়া একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে আসছে। তবে সর্বশেষ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি উত্তর কোরিয়া।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর