বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

জরিপে পিছিয়ে থাকলেও জয়ের আশা সুনাকের

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১ জুলাই ২০২৪, ১২:০৯

যুক্তরাজ্যে ৪ জুলাই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। বিভিন্ন জনমত জরিপে পিছিয়ে রয়েছে ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টি। এতে পিছিয়ে থাকলেও পাত্তা দিচ্ছেননা সুনাক। নির্বাচনে হাল তিনি ছাড়ছেন না। সুনাক বলেন, জরিপে পিছিয়ে থাকলেও আমি বিশ্বাস করি, এবারের নির্বাচনে আমিই জিতবো।

রোববার (৩০ জুন) দ্যা গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানানো হয়, শুক্রবারের নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী থাকতে পারবেন কি না, জানতে চাইলে সুনাক বলেন, ‘হ্যাঁ। আমি কঠিন লড়াই করছি। আমি মনে করি, মানুষ লেবার পার্টির সরকারের বিপদ সম্পর্কে বুঝতে পারছে এবং তারা জেগে উঠছে।’

এবারের নির্বাচনের অধিকাংশ জনমত জরিপে, কনজারভেটিভ পার্টির চেয়ে লেবার পার্টি ২০ পয়েন্টে এগিয়ে আছে। সর্বশেষ গত শনিবার যুক্তরাজ্যের অবজারভার পত্রিকার করা জরিপেও লেবার পার্টি ৪০ শতাংশ ভোট পাবে বলে দেখানো হয়েছে। সেখানে ঋষি সুনাকের দলের জনপ্রিয়তা এখনো ২০ শতাংশই রয়েছে।

গতকাল (৩০ জুন) যুক্তরাজ্যের সানডে টাইমস পত্রিকা সরাসরি লেবার পার্টিকে তাদের সমর্থনের ঘোষণা দিয়েছে। পত্রিকায় এক সম্পাদকীয়তে বলা হয়েছে, ১৪ বছর কনজারভেটিভ শাসনের পর দেশে একটি আমূল পরিবর্তন প্রয়োজন। এবারে দেশটির অন্যতম প্রধান পত্রিকা ডেইলি মিরর, দ্য গার্ডিয়ান ও দ্য ইকোনমিস্ট লেবার পার্টিকে সমর্থন দিয়েছে। তবে ডেইলি মেইল ও ডেইলি টেলিগ্রাফ কনজারভেটিভদের পক্ষে সমর্থন দিয়েছে।

এদিকে নির্বাচনী প্রচারের শেষ দিকে সুনাক তাঁর দলের পক্ষে জনগণকে আশ্বস্ত করার সর্বোচ্চ চেষ্টা করা যাচ্ছেন। তিনি বিবিসির লরা কুয়েনসবার্গকে বলেছেন, ১৪ বছর আগের তুলনায় যুক্তরাজ্যের অবস্থা এখন অনেক ভালো। তিনি বলেন, দেশের সাম্প্রতিক অর্থনৈতিক সমস্যাগুলো করোনা মহামারি এবং ইউক্রেনের যুদ্ধের কারণে হচ্ছে।

পাঁচ সপ্তাহ ধরে লেবার পার্টি ২০ শতাংশ এগিয়ে রয়েছে। তবে কিছুদিন ধরেই কনজারভেটিভ ও রক্ষণশীল—দুই দলের মধ্যে জনপ্রিয়তায় কিছু ভাটা পড়েছে। ওই তুলনায় লিবারেল ডেমোক্র্যাটস ও রিফর্ম ইউকে পার্টির জনপ্রিয়তা কিছুটা বেড়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর