বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

টানা বর্ষণে পাহাড়ধসের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
৩০ জুন ২০২৪, ১৫:১১

সক্রিয় মৌসুমি বায়ু এরই মধ্যে সাগরে লঘুচাপ। আর এর ফলে দেশের প্রায় প্রতিটি স্থানে আজ বৃষ্টি হচ্ছে। এ বৃষ্টি আগামী তিন দিন চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর এ টানা বৃষ্টির কারণে আগামী তিন দিন দেশের পার্বত্য এলাকাগুলোতে পাহাড়ধসের আশঙ্কার কথা জানিয়েছেন আবহাওয়াবিদেরা।

আজ সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘলা। সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিও হয়েছে। আজ সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীতে ১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম। এ সময় দেশে সর্বোচ্চ বৃষ্টি হয় চট্টগ্রামে—৫৫ মিলমিটার।

আজ রোববার (৩০ জুন) সকাল নয়টায় আবহাওয়া অধিদপ্তর পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে। সেখানে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

অতি ভারী বর্ষণের কারণে পাহাড়ধসের আশঙ্কার কথা জানিয়ে গত বৃহস্পতিবার সতর্কবার্তা দিয়েছিল আবহাওয়া অফিস। এই সতর্কবার্তা আগামী তিন দিনের জন্য বাড়ানো হবে বলে আজ জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. উমর ফারুক। তিনি আজ বলেন, বৃষ্টির ধারায় ফিরেছে দেশ। বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। আর ভারী বৃষ্টি হলে পাহাড়ধসের আশঙ্কা বেড়ে যায়। তাই আগামী ৩ জুলাই পর্যন্ত নতুন করে পাহাড়ধসের সতর্কবার্তা দেওয়া হবে।

পার্বত্য চট্টগ্রামের তিন জেলা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি এবং চট্টগ্রাম ও কক্সবাজারের পাহাড়ি এলাকাগুলোতে ধসের আশঙ্কা থাকে বেশি।

গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টি হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়—১৮২ মিলিমিটার। বৃষ্টির ফলে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রাও কমতে শুরু করেছে। এটা আরও কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ উমর ফারুক। তিনি বলেন, আগামী অন্তত তিন দিন টানা বৃষ্টি হতে পারে। এ সময় তাপমাত্রাও কমতে পারে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর