বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ফিলিপাইনে আতশবাজি ডিপোতে বিস্ফোরণ, নিহত ৫

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩০ জুন ২০২৪, ১৩:২৮

দক্ষিণ ফিলিপাইনের একটি আতশবাজির গুদামে বিস্ফোরণে চার বছর বয়সী শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩৮ জন। নিহতদের মধ্যে গুদাম কর্মী চারজন ও শিশুটি এক কর্মচারীর ছেলে। দেশটির জরুরি পরিষেবা আজ রোববার (৩০ জুন) এ তথ্য দিয়েছে। 

ঘটনা তদন্তকারী কর্মকর্তা লুইগি চ্যান জানান, গত শনিবার (২৯ জুন) বিকেলে জাম্বোয়াঙ্গা সিটি সাইটে এই বিস্ফোরণ ঘটে। এতে মাটিতে ৬৬ ফুট বড় গর্ত সৃষ্টি হয়েছে। ধসে গেছে আশপাশের ভবন ও বাড়ি। তাছাড়া বিভিন্ন স্থাপনায় আগুন ধরে যায়।

শহরের দুর্যোগ অফিস মৃতের সংখ্যা নিশ্চিত করেছে। তারা জানায়, এই ঘটনায় আহত হয়েছেন ৩৮ জন, যাদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর। কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের কারণ অনুসন্ধান করা হচ্ছে। বিস্ফোরণে ভেঙে গেছে ডিপোর দেয়ালগুলো। কাছাকাছি একটি কোমল পানীয়র কারখানা, শস্য ও আটার গুদাম এবং এলাকার ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

তদন্তকারী কর্মকর্তা বলেন, আগুনের সম্ভাব্য উৎস হলো গুদামে সংরক্ষিত আতশবাজি। বিস্ফোরণটি বিস্তৃত ৩ হাজার বর্গমিটারজুড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীদের দুই ঘণ্টা সময় লেগেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর