বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ট্যাংকসহ নদীতে ডুবে পাঁচ ভারতীয় সেনার মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৯ জুন ২০২৪, ১৫:১৭

চীন সীমান্তবর্তী লাদাখে নদীতে ডুবে ট্যাংক দুর্ঘটনায় পাঁচ ভারতীয় সেনার মৃত্যু হয়েছে। ট্যাংকটি তোংসেতর দিকে যাচ্ছিল এবং নিহত সেনাদের মধ্যে একজন জুনিয়র কমিশন্ড অফিসারও রয়েছেন। গতকাল শুক্রবার (২৮ জুন) লাদাখের দৌলতবেগ ওলদি এলাকার লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলের (এলএসি) কাছে এই দুর্ঘটনার ঘটনা ঘটে। এনডিটিভির প্রতিবেদনে এই খবর প্রকাশ করা হয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দৌলতবেগ ওলিদির মন্দির মোড়ে একটি টি-৭২ ট্যাংক নিয়ে বোধি নদী পার হওয়ার অনুশীলন করছিলেন সেনারা। যখন ট্যাংকটি নদীতে ছিল তখন হঠাৎ করে পানি বাড়তে থাকে। এরপর খুব অল্প সময়ের মধ্যে ট্যাংক ও এর ভেতর থাকা সেনারা তলিয়ে যান। স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে এই ঘটনা ঘটে।

হঠাৎ করে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় দুর্ঘটনাটি ঘটে।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এক্স-এ লিখেছেন, ‘লাদাখে একটি নদী পার হওয়ার সময় দুর্ভাগ্যজনক দুর্ঘটনায় আমাদের পাঁচ সাহসী ভারতীয় সেনা প্রাণ হারানোয় গভীরভাবে দুঃখিত। জাতির প্রতি আমাদের বীর সেনাদের সেবা আমরা কখনওই ভুলব না। শোকাহত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা।এই দুঃসময়ে দেশ তাদের পাশে রয়েছে।’

নিহত পাঁচ সেনার মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্যাংকটি তোংসেতর দিকে যাচ্ছিল এবং নিহত সেনাদের মধ্যে একজন জুনিয়র কমিশন্ড অফিসারও রয়েছেন বলে জানা গেছে। লাদাখের স্থানীয় এক পুলিশ কর্মকর্তা ইটিভি ভারতকে বলেছেন, যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখানকার সেনা চৌকিটি লেহ থেকে ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত। সেখানে আসলে কী ঘটেছে সেটি জানা গেলে বিস্তারিত জানানো হবে।

ইটিভি ভারত পাঁচ সেনার মরদেহ উদ্ধারের তথ্য জানালেও এনডিটিভি জানিয়েছে, প্রতিবেনটি লেখা পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি চারজন এখনও নিখোঁজ রয়েছেন।

গত বছরও আরো এক দুর্ঘটনা ঘটেছিল এই এলাকায়। একজন জুনিয়র কমিশনড অফিসারসহ ৯ জন সেনা নিয়ে একটি সামরিক ট্রাক পড়ে গেলে সবাই মারা যান।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর