বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

লঙ্কান ক্রিকেটে পদত্যাগের হিড়িক, এবার দায়িত্ব ছাড়লেন হেড কোচ

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৭ জুন ২০২৪, ১৬:৩১

বিশ্বকাপ ব্যর্থতার জেরে শ্রীলঙ্কার ক্রিকেটে যেন পদত্যাগের হিড়িক পড়েছে। আগের দিনই শ্রীলঙ্কার পরামর্শক কোচের পদ ছেড়েছেন দেশটির কিংবদন্তি ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনে। এবার দায়িত্ব ছাড়লেন হেড কোচ ক্রিস সিলভারউড।

২০২২ সালের এপ্রিলে লঙ্কান দলের হেড কোচ হিসেবে দায়িত্ব নেন সিলভারউড। গত এপ্রিলে তার মেয়াদ শেষ হয়ে গেলে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তি বৃদ্ধি করা হয়েছিল।

কিন্তু শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা 'ক্রিকইনফো'কে জানিয়েছেন, সিলভারউড চুক্তি বাড়াতে চান কিনা, বোর্ডের সঙ্গে আলোচনা সেটি আলোচনা না করেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

শ্রীলঙ্কা ক্রিকেটের এক বিবৃতিতে সিলভাউড বলেছেন, ‘একজন আন্তর্জাতিক কোচ হওয়া মানে প্রিয়জনদের কাছ থেকে দীর্ঘ সময় দূরে থাকা। পরিবারের সঙ্গে দীর্ঘ আলোচনার পর দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে জানাচ্ছি যে, আমার বাড়িতে ফেরার সময় এসেছে। আমি পরিবারের সঙ্গে দারুণ কিছু সময় কাটাতে চাই।’

বিদায়বেলায় খেলোয়াড়, কোচ, কোচিং স্টাফ এবং শ্রীলঙ্কা ক্রিকেট ম্যানেজম্যান্টকে ধন্যবাদ জানিয়ে সিলভারউড বলেছেন, তিনি অনেক সুখের স্মৃতি নিয়ে যাচ্ছেন।

খেলোয়াড়ি জীবনে একজন ফাস্ট বোলার ছিলেন সিলভারউড। তিনি হেড কোচ থাকাকালীন লঙ্কান পেস বোলিংয়ে চোখে পড়ার মতো উন্নতি দেখা গেছে। উঠে এসেছেন দিলশান মাদুশঙ্কা, আসিথা ফার্নান্ডো, মাথিসা পাথিরানা এবং নুয়ান থুসারার মতো পেসার।

সিলভারউডের কোচিংয়ে ২০২২ সালে টি-টোয়েন্টি এশিয়া কাপ জেতে শ্রীলঙ্কা, পরের বছর ওয়ানডে এশিয়া কাপে খেলে ফাইনাল।

তবে বিশ্বকাপে একদমই ভালো করতে পারেনি। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে নবম হয়ে শেষ করেছিল লঙ্কানরা। এবার তো তারা বাদ পড়েছে গ্রুপপর্ব থেকেই।

লঙ্কান ক্রিকেটের প্রধান নির্বাহী জানিয়েছেন, হেড কোচের খোঁজে দ্রুতই বিজ্ঞপ্তি দেবে বোর্ড। এই পদের জন্য তারা স্বদেশিদের প্রাধান্য দেবেন এমন কথাও জানিয়েছেন অ্যাশলে ডি সিলভা।

শ্রীলঙ্কার পরবর্তী অ্যাসাইনমেন্ট ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ, যা শুরু হবে ২১ আগস্ট থেকে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর