বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ইসরায়েলকে ৬৫০ কোটি ডলার সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৭ জুন ২০২৪, ১৫:২৭

গাজায় সংঘাত শুরুর পর থেকেই ইসরায়েলকে নানা ভাবে সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। সে সময় থেকে এখন পর্যন্ত ইসরায়েলকে নিরাপত্তা সম্পর্কিত ৬৫০ কোটি ডলারের সহায়তা প্রদান করেছে যুক্তরাষ্ট্র। নাম প্রকাশে অনিচ্ছুক বাইডেন প্রশাসনের এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।

ওই কর্মকর্তা জানিয়েছেন, এই সামরিক সহায়তার প্রায় অর্ধেকই গত মাসে সরবরাহ করা হয়েছে। তিনি বলেন, এটি বিশাল, বড় একটি উদ্যোগ।

ওয়াশিংটন অস্ত্র সরবরাহ করছে না বলে সম্প্রতি ক্ষোভ প্রকাশ করেছিলেন নেতানিয়াহু। সে কারণে ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থনের গভীরতা দেখানোর জন্যই এ তথ্য প্রকাশ করেছেন ওই কর্মকর্তা।

চলতি সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউজের শীর্ষ কর্মকর্তা এবং ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের মধ্যে আলোচনার সময় সামরিক সহায়তার তথ্য উঠে আসে।

প্রায় ৮ মাস ধরে গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। অভিযানের নামে হাজার হাজার নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের যুদ্ধ বিমান থেকে গাজার উত্তর, মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকায় হামলা চালানো হয়েছে। এতে বেশ কয়েকজন নিহত হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, রাফাহ শহরের দক্ষিণাঞ্চলে পরিকল্পিতভাবে আবাসিক ভবনগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে।

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের প্রধান এক ব্রিফিংয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে বলেছেন যে, হাজার হাজার নিখোঁজ শিশুর মৃতদেহ গাজার বিভিন্ন স্থানে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, ওয়াশিংটন ডিসিতে তার সফরের সময় ইসরায়েলের ফোর্স বিল্ড আপ এবং অস্ত্র সরবরাহের জন্য মার্কিন সমর্থনের বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

ইসরায়েলের অব্যাহত হামলার বিষয়ে আল-আকসা হাসপাতালের স্বেচ্ছাসেবী এবং হাসপাতালের প্রযুক্তিবিদ খালেদ শাকশির বলেন, এটি অসহনীয়। গাজার দেইর আল-বালাহ শহরে অবস্থিত এই হাসপাতালের অ্যানেস্থেশিয়া মেশিনসহ বিভিন্ন সরঞ্জামগুলো ভেঙেচুরে গেছে। প্রায় ৮ মাসে কমপক্ষে ৩৭ হাজার ৭১৮ জনকে হত্যা করা হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৮৬ হাজার ৩৭৭ জন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর