বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

প্রেসিডেন্টের ওপর ‌‘কালো জাদু’র অভিযোগে মন্ত্রী গ্রেফতার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৭ জুন ২০২৪, ১৪:২৫

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর ওপর ‘কালো জাদু’ করার অভিযোগে পরিবেশ বিষয়ক প্রতিমন্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ জুন) কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, মালদ্বীপের গণমাধ্যমগুলোও এমনটাই জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী ফাথিমাথ শামনাজ আলী সেলিমসহ আরও দুজনকে রোববার রাজধানী মালে থেকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, তাকে জিজ্ঞাসাবাদের জন্য এক সপ্তাহের জন্য হেফাজতে পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

স্থানীয় গণমাধ্যম দ্য সানের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডঃ মোহাম্মদ মুইজ্জুর ওপর কালো জাদু করার অভিযোগে শামনাজকে গ্রেফতার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

পুলিশ এ বিষয়টি স্বীকারও করেনি আবারও অস্বীকারও করছে না। জলবায়ু সংকটের প্রথম সারিতে থাকা দেশটিতে তিনি একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। জাতিসংঘের পরিবেশ বিশেষজ্ঞরা ইতোমধ্যেই সতর্ক করেছেন যে, জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি এই শতাব্দীর শেষের দিকে মালদ্বীপকে বসবাসের অযোগ্য করে তুলতে পারে।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালদ্বীপের আইন অনুযায়ী, জাদুটোনা করা ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে না। তবে ইসলামিক আইনের অধীনে এই মন্ত্রীর ছয় মাসের কারাদণ্ড হতে পারে।

এই দ্বীপপুঞ্জর লোকেরা ব্যাপকভাবে ঐতিহ্যবাহী অনুষ্ঠান পালন করে। তারা বিশ্বাস করে যে, তারা নানা ধরনের জাদুবিদ্যার মাধ্যমে প্রতিপক্ষকে ঘায়েল করতে পারে।

মিহারু নামের একটি নিউজ সাইট গত সপ্তাহে এক প্রতিবেদনে জানিয়েছে যে, মানাধুতে ৬২ বছর বয়সী এক নারীর বিরুদ্ধে কালো যাদু করার অভিযোগ আনার পর ২০২৩ সালের এপ্রিলে তিন প্রতিবেশীর ছুরিকাঘাতে তিনি নিহত হন। পুলিশের দীর্ঘ তদন্তের পর এই তথ্য সামনে আসে।

তবে পুলিশ বলছে, হত্যাকাণ্ডের শিকার ওইনারী যাদুবিদ্যার সঙ্গে সম্পৃক্ত ছিলেন এমন কোনো প্রমাণ তারা খুঁজে পাননি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর