বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

গরমের চোটে গলেই গেলেন লিংকন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৭ জুন ২০২৪, ১১:৫৩

আমেরিকার গৃহযুদ্ধের সময়ও মাথা ঠাণ্ডা রেখেছিলেন তিনি। কিন্তু এবারের তীব্র গরমে গলেই গেলেন তিনি—মানে তাঁর মূর্তি। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে সম্প্রতি চলে তাপপ্রবাহ। গরম এতটাই বেড়ে যায় যে গনগনে রোদের আঁচে সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের একটি মোমের মূর্তি গলে বিকৃত হয়ে যায়।

তীব্র গরমে প্রথমে আব্রাহাম লিংকনের মোমের মূর্তির মাথা অদৃশ্য হয়ে যায়। এরপর ধীরে ধীরে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় একটি পা। পায়ের পাতা গলে পটকা মাছের আকার নেয়। এক পর্যায়ে মূর্তিটি যে মোমের বেঞ্চে বসানো ছিল সেটিও গলে ঢিবিতে পরিণত হয়।

গলে যাওয়া ছয় ফুট উচ্চতার মূর্তিটি সংস্কারের কাজ শুরু হয়েছে। তবে মূর্তিটি গলে যাওয়ার ঘটনা এবারই প্রথম নয়। গলে যাওয়ার কারণেই গত বছরের সেপ্টেম্বরে একই স্থানে আব্রাহাম লিংকনের মূর্তির দ্বিতীয় সংস্করণটি বসানো হয়। মূর্তিটির কিছু অংশ আবারও গলে যায়।

এরপর গত ফেব্রুয়ারিতে বসানো হয়েছিল মূর্তিটির তৃতীয় সংস্করণ। বাড়তি গরমের কথা বিবেচনা করে ছায়াঘেরা স্থানে স্থাপন করা হয়েছিল নতুন মূর্তিটি। তবে সম্প্রতি এলাকার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে পৌঁছে যাওয়ায় মূর্তিটি আবারও গলে গেল।

শিল্পী স্যান্ডি উইলিয়ামসের ‘দ্য ওয়াক্স মনুমেন্ট সিরিজ’-এর অংশ ছিল আব্রাহাম লিংকনের মূর্তিটি। ক্ষতিগ্রস্ত মূর্তিটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, চলতি সপ্তাহের মধ্যেই এটি সংস্কার করা হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর