বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

বিশ্বজুড়েই দুর্নীতি একটি বাস্তবতা: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
২৬ জুন ২০২৪, ১৭:৪৫

ওবায়দুল কাদের বলেন, আমরা যখন কথা বলি, তখন আমাদের অবশ্যই সবাইকে বিবেচনা করতে হবে, প্রথমে আয়নায় নিজের চেহারা দেখতে হবে। আমি কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে কথা বলছি, আমার খাতেও দুর্নীতি আছে। এখানে নেই? অবশ্যই আছে।

বিশ্বজুড়েই দুর্নীতি একটি বাস্তবতা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, টি বাংলাদেশে বিচ্ছিন্ন কোনো বিষয় নয়।

আজ বুধবার (২৬ জুন) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিআরটিসি শাটল বাস সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এখানে দুর্নীতি নেই বলে দাবি করছি না শুধু।

সরকারি কর্মকর্তারা দুর্নীতিবাজ ও রাজনীতিবিদরা দুর্নীতিবাজ নন, এ কথা বলা ঠিক নয়। আমরা যখন কথা বলি, তখন আমাদের অবশ্যই সবাইকে বিবেচনা করতে হবে, প্রথমে আয়নায় নিজের চেহারা দেখতে হবে। আমি কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে কথা বলছি, আমার খাতেও দুর্নীতি আছে। এখানে নেই? অবশ্যই আছে।

মন্ত্রী এ সময় দুর্নীতি দমনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেন। তিনি বলেন, আমি মনে করি দুদক এখানে আছে এবং প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অবিচল। সরকারের হস্তক্ষেপ ছাড়াই দুর্নীতির তদন্ত করছে দুদক। সরকার দুদকের এই স্বাধীনতায় হস্তক্ষেপ করেনি এবং করবেও না।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর