বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

উত্তর কোরিয়ার সম্ভাব্য হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ‘ব্যর্থ’

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৬ জুন ২০২৪, ১৭:১৬

উত্তর কোরিয়া আজ বুধবার (২৬ জুন) একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে উৎক্ষেপণের পর মাঝ–আকাশেই ক্ষেপণাস্ত্রটি বিস্ফোরিত হয় বলে দাবি দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের এক কর্মকর্তার।

আজ ভোরের দিকে ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো হয়। এর কয়েক ঘণ্টা আগে দক্ষিণ সীমান্তের দিকে আরও একটি ময়লা-আবর্জনার বেলুন পাঠায় উত্তর কোরিয়া। এর জেরে দক্ষিণ কোরিয়ার ইনচেয়ন বিমানবন্দরে উড়োজাহাজের ওঠানামা তিন ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের এক বিবৃতিতে বলা হয়, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রটি স্থানীয় সময় ভোর সাড়ে পাঁচটার দিকে পিয়ংইয়ংয়ের কাছাকাছি একটি এলাকা থেকে উৎক্ষেপণ করা হয়। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো বিষয়টি নিয়ে বিস্তারিত বিচার-বিশ্লেষণ করছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের কর্মকর্তা বলেন, হাইপারসনিক বলে মনে হওয়া ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা ব্যর্থ হয়েছে। তবে এর আগে এটি প্রায় ২৫০ কিলোমিটার পথ পাড়ি দেয়।

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছে জাপানও। দেশটির কোস্টগার্ড বলে, জাপান সাগরে ক্ষেপণাস্ত্রটি আছড়ে পড়ে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর