শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

প্রবাসীদের জন্য শাহজালাল বিমানবন্দরে চালু হলো শাটল বাস সার্ভিস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
২৬ জুন ২০২৪, ১৪:০৮

প্রবাসী যাত্রীদের ভোগান্তি কমিয়ে যাতায়াত সুবিধা দিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাটল বাস সার্ভিস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিসি)। এখন থেকে দুটি শাটল বাস বিমানবন্দর টার্মিনাল-২, উত্তরা জসিম উদ্দিন রোড, বিমানবন্দর রেলস্টেশন, বিমানবন্দরের টার্মিনাল-৩ এবং বিমানবন্দর টার্মিনাল-২ চক্রাকারভাবে ঘুরবে।

বুধবার (২৬ জুন) বেলা ১১টায় শাটল বাস সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ফারুক খান উপস্থিত ছিলেন।

তিনি বলেন, বিআরটিসি তাদের দক্ষতার মাধ্যমে বিশেষভাবে এ বাসগুলো তৈরি করেছে। বিমানবন্দর এলাকায় শাটল বাসের মাধ্যমে প্রবাসীরা যাতায়াত করতে পারবেন। এতে বিদেশফেরত যাত্রীরা খুব সহজেই যাতায়াত করতে পারবেন।

বিআরটিসি এক প্রেস নোটে জানায়, প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা, দেশি ও বিদেশি পর্যটক এবং প্রবাসী যাত্রীদের বিমানবন্দরে যাতায়াত ও লাগেজ সামগ্রী পরিবহন সুবিধা দিতে বিআরটিসি এ সেবা চালু করেছে। এ পরিষেবার মাধ্যমে বিমানবন্দরের যাত্রীরা স্বাচ্ছন্দে ও নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারবেন।

বিআরটিসির কারিগরি দক্ষতায় তৈরি বিশেষ এ বাসটিতে যাত্রীদের জন্য পর্যাপ্ত লাগেজ পরিবহনের সুবিধা, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। বাসে রয়েছে ফ্রি ওয়াইফাই সংযোগ। বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের বাসে ওঠার-নামার বিশেষ ব্যবস্থা রয়েছে। গাজীপুরস্থ সমন্বিত কেন্দ্রীয় মেরামত কারখানায় বিআরটিসি নিজস্ব কারিগরি দক্ষতায় প্রাথমিকভাবে এ দুটি বিশেষ শাটল বাস প্রস্তুতি কার্যক্রম সম্পন্ন করেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর