বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

মিয়ানমারে পাল্টাপাল্টি আক্রমণ, বিস্ফোরণে কাঁপছে টেকনাফ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত:
২৬ জুন ২০২৪, ১৩:৪৬

মিয়ানমারের রাখাইন রাজ্যে থামছে না মর্টারশেল বিস্ফোরণ। দুদিন বিরতির পর মঙ্গলবার মধ্যরাত থেকে জান্তা বাহিনী ও আরাকান আর্মির মধ্যে চলছে পাল্টাপাল্টি আক্রমণ।

জানা গেছে, বিদ্রোহী গোষ্ঠীরা দখলে নেওয়া সেই আরাকান রাজ্যের নাখক্ষুরা এলাকার ৭ বিজিপি ঘাঁটি পুনরুদ্ধারে চেষ্টা চালাচ্ছে সরকার বাহিনী। তাই মিনিট পর পর মর্টারশেল বিস্ফোরণে বড় বড় বিকট শব্দ ভেসে আসছে পুরো সীমান্ত এলাকা টেকনাফ জুড়ে।

যার কারণে মঙ্গলবার (২৫ জুন) মধ্যরাত থেকে ভয় ও আতঙ্কে আছেন টেকনাফ সীমান্তবর্তী বাসিন্দারা। বিস্ফোরণে ঘরবাড়ি ও এলাকার দালানগুলো কাঁপছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় ও জনপ্রতিনিধিরা জানিয়েছেন, টেকনাফের সাবরাং, মওলাভীপাড়া, নাজিরপাড়া, জালিয়াপাড়া, পৌরসভার কেকেপাড়া, নাইট্যংপাড়া, দমদমিয়া, জাদিমুড়া, মুচনী, লেদা, রংগীখালী, বাজারপাড়া, খারাংখালী সীমান্তের পূর্বে মিয়ানমার অভ্যন্তরের গ্রামগুলোতে বেশি বিস্ফোরণ হচ্ছে। যার আওয়াজে এপারের বাসিন্দারাও আতঙ্কিত হচ্ছেন ।

তবে এবারে সেন্টমার্টিনে কোনো শব্দ ভেসে আসেনি বলে নিশ্চিত করেছেন ইউপি সেখানকার চেয়ারম্যান মুজিবুর রহমান।

এক বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মিয়ানমারের মংডুর কায়ুকখালী খালের দক্ষিণে দেশের সেনাবাহিনী আর উত্তরে বিজিপির ঘাঁটি দখল করে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি অবস্থান করছে। ৭ বিজিপি ঘাঁটি উদ্ধারে সেনাবাহিনীর পাশাপাশি কায়ুকখালী খাল থেকে নৌ বাহিনীর একটি বিশাল যুদ্ধজাহাজও যোগ দিয়েছে। তাই দুই বাহিনীর মধ্যে সংঘর্ষের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলমান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর