বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত:
২৬ জুন ২০২৪, ১১:৫১

লালমনিরহাটের লোহাকুচী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফের) গুলিতে নুর ইসলাম (৬০) নামের ৬৫ বছর বয়সী এক বাংলাদেশি রাখাল নিহত হয়েছেন। তিনি কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের মালগাড়া গ্রামের মৃত নইমুদ্দিনের ছেলে।

মঙ্গলবার (২৫ জুন) মধ্যরাতে লোহাকুচী সীমান্তের ৯১৯ নাম্বার পিলার এলাকায় এ ঘটনা ঘটে। পরে বুধবার (২৬ জুন) ভোর ৫ টার দিকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। স্থানীয় বাসিন্দা ও বিজিবি সূত্র জানায়, লোহাকুচী সিমান্তের ৯১৯ নম্বর পিলার এলাকায় বিএসএফের টহল দল চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান নুর ইসলাম। পরে চোরাকারবারি দলের সদস্যরা নিহত নুর ইসলামের মরদেহ উদ্ধার করে বাংলাদেশের অভ্যন্তরে ফেলে রাখে। খবর পেয়ে বুধবার (২৬ জুন) ভোর ৫ টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

কালীগঞ্জ থানাধীন গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল কাদের (এসআই) বলেন, খবর পেয়ে নিহত নুর ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। পরে সুরতহাল প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

১৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একদল বাংলাদেশি গরু পাচারের উদ্দেশ্য ভারতীয় সীমানায় প্রবেশ করলে ভারতীয় অংশে দায়িত্বরত বিএসএফ টহল দলের সদস্যদের ছোড়া গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। পতাকা বৈঠকের মাধ্যমে এ ঘটনার প্রতিবাদ জানানো হবে বলেও জানান তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর