বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

পাসপোর্ট জালিয়াতিতে বেনজীরের সম্পৃক্ততা পাওয়া গেছে: দুদক সূত্র

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
২৬ জুন ২০২৪, ১১:১২

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে পাসপোর্ট জালিয়াতিসহ বিভিন্ন অপরাধের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক সূত্রে জানা গেছে, বেনজীর পুলিশের পরিচয় গোপন করে বেসরকারি কর্মচারী হিসেবে পাসপোর্ট সংগ্রহ করেন।

মঙ্গলবার (২৫ জুন) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করেছে দুদক।

দুদক সূত্র জানায়, বেনজীর আহমেদ ও তার স্ত্রী জিশান মীর্জা এবং তাদের দুই মেয়ের নামে পাঁচটি পাসপোর্ট রয়েছে। তাদের নামে ইস্যু হওয়া পাসপোর্টের আবেদন থেকে শুরু করে বিতরণ পর্যন্ত সংশ্লিষ্ট পরিচালক, উপপরিচালক, সহকারী পরিচালকসহ আটজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

জানা যায়, পাসপোর্ট নবায়নের সময় বিষয়টি শনাক্ত হয়েছিল, তিনি তার প্রভাব খাটিয়ে সেখান থেকে বেঁচে যান।

দুদক সূত্রে আরও জানা যায়, বেনজীর শুরু থেকে এখন পর্যন্ত সরকারি চাকরিজীবী পরিচয়ে নীল রঙের অফিশিয়াল পাসপোর্ট করেননি। এছাড়া সুযোগ থাকার পরও নেননি লাল পাসপোর্ট।

জ্ঞাত আয়-বহির্ভূত বিপুল সম্পদ অর্জনের অভিযোগে গত ১৮ এপ্রিল বেনজীর আহমেদের বিরুদ্ধে তদন্তে নামে দুদক। এ পর্যন্ত সন্ধান পাওয়া বেনজীরের সম্পদগুলো বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত।

গত মে মাসের শুরুর দিকেই বেনজীর সপরিবারে দেশ ছেড়েছেন বলে জানা গেছে। এরপর গত ১৩ জুন প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে দেশ ছাড়ার কথা স্বীকার করেন বেনজীর। ওইদিন ঢাকার বোট ক্লাবের সভাপতি হিসেবে পদত্যাগপত্রে এ ঘোষণা দেন তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর