বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

হাঙরের হামলায় মারা গেলেন ‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান’ এর অভিনেতা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৫ জুন ২০২৪, ১৮:১৬

হাওয়াই দ্বীপে হাঙরের হামলায় মৃত্যু হলো হলিউড অভিনেতা টামায়ো পেরির। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৯ বছর। হাওয়াই দ্বীপে সার্ফিং এর সময়ে মারা যান ‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান’ খ্যাত এ অভিনেতা।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, রবিবার (২৩ জুন) বিকালে ওহুর হাওয়াই দ্বীপের মালেকাহানা সমুদ্র সৈকতে সার্ফিং করছিলেন টামায়ো পেরি। পরবর্তীতে হাঙরের আক্রমণে এক ব্যক্তির মারাত্মকভাবে আহত হওয়ার খবরে ছুটে যান স্থানীয়রা। পরে তারা সমুদ্র থেকে পেরির মরদেহ উদ্ধার করেন। মরদেহ উদ্ধারের জন্য জেট স্কি ব্যবহার করা হয়।

জানা গেছে, পেরির দেহ থেকে বিচ্ছিন্ন ছিল একটি হাত এবং পা। সেই দু’টি অঙ্গের খোঁজ পাওয়া যায়নি। তাছাড়াও শরীরে একাধিক ক্ষত চিহ্ন পাওয়া গিয়েছে। প্রাথমিকভাবে তাই অনুমান করা হচ্ছে, হাঙরের হামলাতেই মৃত্যু হয়ে থাকতে পারে অভিনেতার।

হুনুলুলু সমুদ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা প্রধান (ভারপ্রাপ্ত) কোর্ট লেগার একটি সংবাদ সম্মেলনে বলেন, ‘পেরি পেশাদার একজন সার্ফার ছিলেন। সবার কাছে অনেক প্রিয় ছিলেন তিনি।

ওহুর উত্তর তীরবর্তী অঞ্চলে যেমন পরিচিত ছিলেন, তেমনি সারা বিশ্বের মানুষও তাকে চেনেন। মানুষ তাকে যতটা ভালোবাসতেন, তারচেয়েও বেশি পেরি মানুষকে ভালোবাসতেন। পেরির পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

জনি ডেপ অভিনীত ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিনেমায় অভিনয় করে নজর কাড়েন টামায়ো পেরি। এছাড়াও তিনি অভিনয় করেছেন ‘লস্ট’, ‘ব্লু ক্রাশ’, ‘চার্লি’স অ্যাঞ্জেলস টু’, ‘হাওয়াই ফাইভ-০’ প্রভৃতি সিনেমায়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর