বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

‘অদ্ভুত’ ব্যাটিংয়ে আশা জাগিয়েও সেমিফাইনালে যেতে পারল না বাংলাদেশ

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৫ জুন ২০২৪, ১১:০৬

সেমিফাইনালে যেতে হলে ১৯ বলে রান লাগত ৪৩। বোলিংয়ে এলেন আফগানিস্তানের স্পিনার নূর আহমেদ। তরুণ এই স্পিনারের বিপক্ষে অভিজ্ঞ মাহমুদউল্লাহ খেললেন ৫টি ডট বল। একটি বাউন্ডারি পান ওভারের তৃতীয় বলে।

১৯ বলে ৪৩ রানের সমীকরণ নেমে আসে ১৩ বলে ৩৯ রানে। পরে রশিদ খানের ওভারেও বাংলাদেশের ব্যাটসম্যানরা খেলেছেন রয়েসয়ে। সেই ওভারের পঞ্চম বলে মাহমুদউল্লাহ আউট হন ৯ বলে ৬ রান করে। মাহমুদউল্লাহর এমন ইনিংসেই মূলত শেষ হয়ে যায় সেমিফাইনালের স্বপ্ন। সেই ওভারের শেষ বলে আউট হন রিশাদ হোসেনও।

ইনিংসের ১৩তম ওভার পর্যন্ত সুযোগ ছিল বাংলাদেশের। তবে ১৩তম ওভারের প্রথম বলে তানজিম হাসান সিঙ্গেল নিলে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় বাংলাদেশ।

ম্যাচ টাই হলে পরের স্কোরিং শট বাউন্ডারি হলে সুযোগ ছিল আরও কয়েকটি বল। সেটিও পেরিয়ে যায়। এখন সেমিফাইনালের দৌড় আফগানিস্তান আর অস্ট্রেলিয়ার। বাংলাদেশ জিতলে যাবে অস্ট্রেলিয়া। আফগানিস্তান জিতলে তারা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর