বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ক্ষমা চাইতে বাধ্য হলেন নাগার্জুন

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৪ জুন ২০২৪, ১৮:০০

দক্ষিণি তারকা নাগার্জুনের একটি ভিডিওকে কেন্দ্র করে তুমুল তর্কবিতর্ক চলছিল অন্তর্জালে। ভিডিওটিতে দেখা যায়, নাগার্জুনের দেহরক্ষী ধাক্কা দেন অভিনেতার এক ভক্তকে। তাতে কোনো প্রতিক্রিয়া না দিয়ে হেঁটে চলে যাচ্ছেন দক্ষিণের এই সুপারস্টার। পাশে দেখা যায় অভিনেতা ধনুশকেও।

এক্সে এক পাপারাজ্জি ভিডিওটি শেয়ার করতেই হইচই পড়ে যায়। বিতর্ক বাড়তেই এ ঘটনায় ক্ষমা চাইলেন অভিনেতা। 

ভিডিওটিতে দেখা যায়, একটি ক্যাফের পাশ থেকে হেঁটে বের হচ্ছেন নাগার্জুন। তখনই অভিনেতার সঙ্গে কথা বলতে এগিয়ে আসেন সেই ক্যাফের এক কর্মী, যিনি প্রতিবন্ধী। তৎক্ষণাৎ নাগার্জুনের দেহরক্ষী তাঁকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। এ কারণে লোকটি হোঁচট খেয়ে পড়ে যান।

নাগার্জুন এ ঘটনায় কোনো প্রতিক্রিয়া না দিয়ে হাঁটতে থাকেন। ধনুশকে কয়েকবার পেছনে ফিরে তাকাতে দেখা গেল যদিও তিনিও হাঁটতে থাকেন। নাগার্জুনকে ভিডিওটিতে কালো শার্ট পরে হেঁটে যেতে দেখা যায়।

অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘মানবতা কোথায় গেল?’ প্রবল বিতর্কের মুখে ঘটনাটি নিয়ে অবশেষে মুখ খুললেন নাগার্জুন। অভিনেতা এক্সে একটি নোট শেয়ার করে লিখেছেন, ‘এটি এইমাত্র আমার নজরে এসেছে...এটা হওয়া উচিত হয়নি। আমি ভদ্রলোকের কাছে ক্ষমা চাইছি (হাতজোড় করা ইমোজি)। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না হয়, সে জন্য আরও সতর্ক থাকব।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর