বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ভিয়েতনামে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সহায়তার প্রস্তাব রাশিয়ার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৪ জুন ২০২৪, ১৪:১২

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ভিয়েতনামকে সহায়তা করতে চায় রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হ্যানয় সফরের সময় ভিয়েতনাম সরকারকে এ প্রস্তাব দেওয়া হয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশনের (রোসাটম) প্রধান অ্যালেক্সি লিখাচেভ এ কথা জানিয়েছেন। তাঁর এ কথা আজ সোমবার (২৪ জুন) প্রকাশ করেছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরআইএ।

গত সপ্তাহে ভিয়েতনাম সফরে যান পুতিন। সফরকালে রাশিয়া ও ভিয়েতনামের মধ্যে কয়েকটি চুক্তি সই হয়। এ সময় পুতিনের সফরসঙ্গী ছিলেন অ্যালেক্সি লিখাচেভ।

আরআইএকে অ্যালেক্সি লিখাচেভ বলেন, পুতিনের হ্যানয় সফরকালে ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিনের কাছে তিনি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সহায়তার প্রস্তাব তুলে ধরেছেন।

অ্যালেক্সি লিখাচেভ আরও বলেন, ‘ভিয়েতনামের প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপে আমি সহায়তার বিষয়ে সম্ভাব্য সব ধরনের উপায়ের কথা জানিয়েছি।’

অ্যালেক্সি লিখাচেভ জানান, বিদেশি অংশীদারদের শুধু উচ্চক্ষমতাসম্পন্ন নয়, বরং তুলনামূলক কম ক্ষমতার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণেও সহায়তার প্রস্তাব দিয়ে থাকে রোসাটম। এসব বিদ্যুৎকেন্দ্র স্থলে কিংবা ভাসমান—দুভাবেই নির্মাণ করা হতে পারে।

ভিয়েতনামে কোনো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নেই। তবে ভিয়েতনাম সরকার দুটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছিল। বাজেট–সংক্রান্ত জটিলতা ও জাপানের ফুকুশিমা বিপর্যয়ের পরিপ্রেক্ষিতে সেই পরিকল্পনা থেকে ২০১৬ সালে সরে এসেছিল দেশটি।

লিখাচেভ জানান, পরিকল্পনাটি বাতিল করার আগে ভিয়েতনামকে উন্নত রুশ রিঅ্যাক্টরযুক্ত উচ্চ ক্ষমতার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সহায়তার প্রস্তাব দিয়েছিল রোসাটম।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর