বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

জুনিয়র এএইচএফ কাপ হকি

সিঙ্গাপুরকে ৭–১ গোলে হারাল মেয়েরা

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৩ জুন ২০২৪, ১৮:২১

শেষটাও দারুণ হলো বাংলাদেশ অনূর্ধ্ব-২১ নারী হকি দলের। জয় দিয়েই তারা আজ (২৩ জুন) সিঙ্গাপুরে শেষ করেছে জুনিয়র এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপ। শেষ ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুরকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে তারা।

ছয় ম্যাচের মধ্যে শুধু চীনা তাইপের কাছে হেরেছে বাংলাদেশ (৩-০)। বাকি পাঁচ ম্যাচ জিতে বাংলাদেশ পেয়েছে ১৫ পয়েন্ট। তাইপে আজ শেষ ম্যাচ জিতলে বা ড্র করলে বাংলাদেশ দ্বিতীয় স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করবে। চীনা তাইপের প্রতিপক্ষ হংকং। এ ম্যাচে তাইপের জেতার সম্ভাবনাই বেশি।

সানজিদা ও কনা আক্তারের ফিল্ড গোলে ম্যাচের প্রথম কোয়ার্টারেই ২–০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে আইরিন রিয়া ও নাদিরা ইমার স্টিক থেকে আসে আরও দুটি ফিল্ড গোল। স্কোরলাইন তখনই ৪-০। বিরতির পর নাদিয়া নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোল করেন। ৬-০ করেন সোনিয়া খাতুন। সিঙ্গাপুরের অধিনায়ক লানা সাইফুল ব্যবধান কমান (৬–১)। ৫৫ মিনিটে বাংলাদেশের গোল উৎসবের ইতি টানেন অর্পিতা পাল। স্কোরলাইন ৭–১।

বাংলাদেশ নারী হকি দল এমনিতে অবহেলিত। নারী লিগ খেলতে আগ্রহী হয় না ক্লাবগুলো। নানা সংকটে আন্তর্জাতিক অঙ্গনে মেয়েদের খেলার সুযোগও আসে কালেভদ্রে। অনেক কষ্টে এবার হকি ফেডারেশন নারী দলকে সিঙ্গাপুর পাঠিয়েছে। তাতেই এসেছে সাফল্য।

প্রথমবার ২০১৯ সালে সিঙ্গাপুরে অনূর্ধ্ব-২১ এএইচএফ কাপেই নারী দল পাঠিয়েছিল বাংলাদেশ হকি ফেডারেশন। সেবার বাংলাদেশ পঞ্চম হয় একটি ম্যাচ জিতে। এবারও অংশগ্রহণ ও অভিজ্ঞতা অর্জনই ছিল মূল লক্ষ্য। কিন্তু সেই লক্ষ্য ছাপিয়ে বাংলাদেশের মেয়েরা প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে এশিয়া কাপ অনূর্ধ্ব-২১ নারী হকিতে, যা কিনা বাংলাদেশের নারী হকিতে ভালো একটা অর্জন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর