শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

‘পুতিন বিশ্বাসঘাতকদের কখনই ক্ষমা করবেন না’

আন্তর্জাতিক রিপোর্ট

প্রকাশিত:
২৫ জুন ২০২৩, ১৯:৫১



রাশিয়া ও ওয়াগনার গ্রুপের মধ্যকার চলমান সংকটকে একটি ‘প্রকৃত দ্বিধা’ বলে অভিহিত করেছেন সিএনএনের সাবেক মস্কো ব্যুরো প্রধান জিল ডগার্টি।

ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের উদ্দেশে তিনি বলেছেন, যদিও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রিগোজিনকে সরে যেতে বলেছেন।

কিন্তু তিনি (পুতিন) বিশ্বাসঘাতকদের ক্ষমা করেন না।
মার্কিন নিউজ চ্যানেল সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ডগার্টি বলেন, যদিও প্রিগোজিনকে বেলারুশে যেতে বলেছেন পুতিন। কিন্তু ক্রেমলিনের কাছে ওয়াগনার প্রধান ‘বিশ্বাসঘাতকই’ রয়ে গেছেন।

তিনি বলেন, ‘আমি মনে করি, এটি একটি সত্যিকারের দ্বিধা। প্রিগোজিন যেখানেই থাকুন না কেন, যতক্ষণ পর্যন্ত তিনি নিজের মতো আচরণ করছেন, তার কোনো ধরনের সমর্থন আছে, ততক্ষণ তিনি হুমকিস্বরূপ। ’

‘আমি মনে করি, এই ঘটনা পুতিন কখনই ক্ষমা করবেন না। ’

ডগার্টি বলেছেন, ‘রোস্তভ-অন-ডনের সড়কে যখন অশান্তি হয়েছিল, তখন পুতিন মস্কোয় অবস্থান করছিলেন। ওইসময় তাকে একজন শক্তিশালী নেতার মতো দেখায়নি। পুতিনকে সত্যিই দুর্বল দেখাচ্ছিল। ’

যখন বাইরের কেউ রাশিয়ার নেতৃত্ব পতনের চেষ্টা করছে, তখন দেশটির জনগণ উল্লাস করছে- এ বিষয়ে সিএনএনের সাবেক এই সংবাদকর্মী জানান, ‘এটি যাই হোক না কেন, পুতিনের জন্য সত্যিই খারাপ খবর। ’

প্রসঙ্গত, ওয়াগনারের সৈন্যরা শনিবার ভোরে রোস্তভ-অন-ডন শহরে প্রবেশ করে এবং আঞ্চলিক সামরিক কমান্ড দখল করে নেয়। শনিবারের বিদ্রোহে দিনের বেশিরভাগ সময়, দক্ষিণ রাশিয়ান শহরটি ওয়াগনারের বিদ্রোহের কেন্দ্রে ছিল।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর