বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

আফগান ক্রিকেটাররা নিজেরাই রান্না করে খাচ্ছেন, কিন্তু কেন

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৩ জুন ২০২৪, ১৭:৪৭

১৮ জুন সেন্ট লুসিয়ায়, ২০ জুন বার্বাডোজে আর ২৩ জুন সেন্ট ভিনসেন্টে—এক সপ্তাহের কম সময়ের মধ্যে তিনটি দেশে খেলেছে আফগানিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে বেশ দৌড়ঝাঁপই চলছে রশিদ খানদের। এই যাতায়াত ও খেলার ব্যস্ততার মধ্যেই আফগানিস্তানের কোনো কোনো ক্রিকেটারকে রাঁধুনির কাজও করতে হচ্ছে। নিজেদের রান্না করা খাবারই যে খাচ্ছেন তাঁরা।

ভিন্ন একটি দেশে বা অঞ্চলে দীর্ঘদিনের জন্য খেলতে গেলে নিজস্ব ব্যবস্থাপনায় রান্নাবান্নার ঘটনা নতুন কিছু নয়। খাদ্যাভ্যাস, নিজস্ব সংস্কৃতি বজায় রাখা কিংবা প্রয়োজনীয় মানের খাবারের অভাবসহ বিভিন্ন কারণে এমনটা ঘটে থাকে। কিন্তু আফগানিস্তান দলের এই নিজস্ব রান্নাব্যবস্থায় যাওয়ার কারণ কী?

এবারের বিশ্বকাপের প্রথম পর্বের ১৬টি ম্যাচ যুক্তরাষ্ট্রে হলেও আফগানিস্তানের সব ম্যাচ হয়েছে ওয়েস্ট ইন্ডিজে। গ্রুপ পর্বে উগান্ডা ও নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ ছিল গায়ানায়। এরপর ত্রিনিদাদে পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচের পর গ্রুপের শেষ খেলা ছিল সেন্ট লুসিয়ায় ক্যারিবীয়দের বিপক্ষে। সুপার এইট পর্বে আফগানদের প্রথম ম্যাচ ছিল বার্বাডোজে ভারতের বিপক্ষে, যা বিশ্বকাপের পথচলায় দলটির জন্য চতুর্থ দেশ।

ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের এক খবরে বলা হয়, ঘন সূচির মধ্যে একের পর এক দেশে স্থানান্তরিত হওয়ায় রশিদ খানদের জন্য হালাল মাংসের জোগান নিশ্চিত করা কঠিন হচ্ছিল। এ কারণে কখনো কখনো খেলোয়াড়েরা নিজেরাই রান্না করছেন। এ বিষয়ে নাম প্রকাশ না করা এক ক্রিকেটার পিটিআইকে বলেন, ‘আমাদের হোটেলে হালাল মাংসের ব্যবস্থা নেই। কখনো আমরা নিজেরাই রান্না করছি, কখনো বাইরে গিয়ে খেয়ে আসছি। সেন্ট লুসিয়ায় (হালাল মাংস) পেয়েছিলাম। কিন্তু সব ভেন্যুতে এ ব্যবস্থা নেই। এক বন্ধু আমাদের জিনিসপত্র ব্যবস্থা করে দিয়েছেন, যাতে আমরা নিজেদের মতো করে রান্না করতে পারি।’

আফগানিস্তান দল চাইলেই যে সব সময় বাইরে গিয়ে হালাল খাবার খুঁজে নিয়ে খেতে পারছে না, সেটি উঠে এসেছে দলটির যাতায়াত–জটিলতা নিয়ে অন্য এক ক্রিকেটারের মন্তব্যে, ‘ফ্লাইট ও অনুশীলন সূচি ঠিকঠাক থাকছে না। প্রায়ই শেষ মুহূর্তে গিয়ে জানতে পারি। আমরা বুঝতে পারছি, আয়োজকেরা লজিস্টিক্যাল দিকগুলো সমাধানের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। তবে অন্য যেকোনো জায়গার চেয়ে ক্যারিবিয়ানে এ–সংক্রান্ত চ্যালেঞ্জটা বেশি।’

সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৪৭ রানে হারে আফগানিস্তান। তবে আজ (২৩ জুন) সকালে সেন্ট ভিনসেন্টে অস্ট্রেলিয়াকে ২৮ রানে হারিয়ে সেমিফাইনালের সম্ভাবনা টিকিয়ে রেখেছে দলটি। একই ভেন্যুতে ২৫ জুন ম্যাচে প্রতিপক্ষ বাংলাদেশ।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর