বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ফরিদপুর আ.লীগের ঘোষণায় রাসেলস ভাইপার নিয়ে বিপাকে বন বিভাগ, কী বলছেন নেতারা

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত:
২৩ জুন ২০২৪, ১৭:৩৮

বন্য প্রাণী সংরক্ষণ আইন উপেক্ষা করে রাসেলস ভাইপার (চন্দ্রবোড়া) মারতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা দিয়েছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক।

২০ জুন এ ঘোষণার পর সমালোচনা হওয়ায় ২১ জুন জেলা আওয়ামী লীগ এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানায়, ‘নিজে সুরক্ষিত থেকে জীবিত রাসেলস ভাইপার ধরে বন বিভাগে জমা দেওয়া হলে তাঁকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।’

জেলা আওয়ামী লীগের এ ঘোষণাও ২০১২ সালের বন্য প্রাণী সংরক্ষণ আইনের পরিপন্থী। এরপর রাসেলস ভাইপার জীবিত ধরার জন্য তোড়জোড় শুরু হয়ে যায় ফরিদপুরের বিভিন্ন গ্রামে। শনিবার (২২ জুন) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তিনটি রাসেলস ভাইপারের বাচ্চা জমা দেওয়া হয় বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে।

বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা সাইদুর রহমান বলেন, বন্য প্রাণী জমা নেওয়ার নিয়ম নেই। তবে গত শুক্রবার রাত ৮টার দিকে জেলা আওয়ামী লীগের সভাপতি ফোন করে ধরা সাপ জমা রাখার নির্দেশ দিলে তিনি তা জমা রাখেন। যে সাপ তিনটি জমা পড়েছে, তা বাচ্চা। কোনোটিই এক ফুট থেকে দেড় ফুট দৈর্ঘ্যের বেশি নয়। পুরস্কারের আশায় ফরিদপুর সদরের আলিয়াবাদ ও অম্বিকাপুর ইউনিয়ন থেকে সাপ তিনটি ধরা হয়।

সাইদুর রহমান আরও বলেন, জীবিত সাপ জমা দেওয়া হয়েছে—এ মর্মে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক প্রত্যয়নপত্র চাওয়ায় যাঁরা সাপ জমা দিয়েছেন, তাঁদের প্রত্যয়নপত্র দিতে হয়েছে। সাপের বাচ্চাগুলো কাচের বয়ামে, প্লাস্টিকের পাত্রে কিংবা অ্যালুমিনিয়ামের হাঁড়িতে করে বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসা হয়।

আজ রোববার বেলা একটার দিকে শহরের কমলাপুর মহল্লায় অবস্থিত বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে কথা হয় ফরিদপুর সদরের আলিয়াবাদ ইউনিয়নের রেজাউল করিমের (৩৯) সঙ্গে। তিনি জমা দিতে অ্যালুমিনিয়ামের হাঁড়িতে করে দেড় ফুট দৈর্ঘ্যের একটি রাসেলস ভাইপারের বাচ্চা নিয়ে এসেছেন। তিনি বলেন, ‘আমাদের ফরিদপুরের নেতা ইশতিয়াক আরিফ (শাহ মো. ইশতিয়াক) সাহেব ঘোষণা দিয়েছিলেন যে জীবিত সাপ ধরে আনতে পারবে তাকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। এ জন্য আমি জীবনের রিস্ক নিয়ে সাপটি ধরে আনি। টাকার কথা শুইনা এ রিস্ক নিচ্ছি।’

ফরিদপুরের বিভাগীয় বন কর্মকর্তা গোলাম কুদ্দুস ভূঁইয়া বলেন, ‘বন্য প্রাণী সংরক্ষণ আইনের ৬ (১) অনুযায়ী সরীসৃপজাতীয় প্রাণী ধরার কোনো বিধান নেই। আমাদের প্রাপ্তিস্বীকারপত্র দেওয়ার বিধান নেই। তবে আওয়ামী লীগের সভাপতির কথায় প্রাপ্তিস্বীকারপত্র দিতে হয়েছে। এ তিনটি সাপ কোথায় অবমুক্ত করা হবে, তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।’

গোলাম কুদ্দুস ভূঁইয়া আরও বলেন, জেলা আওয়ামী লীগের ঘোষণা প্রত্যাহার না করা হলে বিপদ বাড়বে। কেননা, সাপ বা সাপের বাচ্চা সবার দাতেই বিষ আছে, যার কামড়ে মানুষের মৃত্যুও হতে পারে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক বলেন, ‘আমাদের ঘোষণায় সাপ ধরার ঘটনা ঘটছে। বন বিভাগ বলেছে, সাপ ধরার বিধান আইনবহির্ভূত। আমরা দ্রুত আমাদের পুরস্কার–সম্পর্কিত এ ঘোষণা প্রত্যাহার করে নেব।’

জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক বলেন, আজকের (রোববার ২৩ জুন) মধ্যে টাকা পুরস্কারের এ ঘোষণা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে। এ সাপ থেকে সতর্ক ও নিরাপদ থাকার জন্য নতুন করে সবার প্রতি আহ্বানসংবলিত ঘোষণা দেওয়া হবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর