বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

গ্রিসের দ্বীপে ইয়টের আতশবাজিতে দাবানল, গ্রেপ্তার ১৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৩ জুন ২০২৪, ১৭:২০

গ্রিসের দ্বীপ হাইড্রার পাইন বনে দাবানলের ঘটনায় ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কর্তৃপক্ষের ধারণা, একটি ইয়ট থেকে ছোড়া আতশবাজি থেকেই দাবানল সৃষ্টি হয়েছিল হাইড্রা দ্বীপে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

গ্রিক কর্মকর্তারা গত শুক্রবারের দাবানল সম্পর্কে বলেছেন যে, এথেন্সের দক্ষিণে অবস্থিত বিখ্যাত পর্যটন দ্বীপ হাইড্রার একমাত্র পাইন বন দাবানলে পুড়ে গেছে। অনেক চেষ্টার পর দাবানলটি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

সৈকতে যাওয়ার রাস্তা না থাকায় দমকল কর্মীদের সমুদ্রপথেই হাইড্রায় প্রবেশ করতে হয়েছিল। হেলিকপ্টারগুলো ওপর থেকেই পানি ঢেলেছে।

গতকাল শনিবার (২২ জুন) একটি বিবৃতিতে গ্রিক ফায়ার সার্ভিস জানিয়েছে যে, গ্রেপ্তার হওয়া ১৩ জনের সবাই গ্রিক নাগরিক এবং রোববার (২৩ জুন) তাদের কৌঁসুলিদের সামনে হাজির করা হবে। বিবৃতিতে ইয়টের উল্লেখ করা হয়নি।

চলতি বছরে তাপপ্রবাহে বেশ কয়েকবার দাবানল হয়েছে গ্রিসে। এর মধ্যে আতশবাজি থেকে আরেকটি দাবানলের ঘটনায় গ্রিস জুড়ে ক্ষোভ দেখা দিয়েছে।

হাইড্রার মেয়র জিওরগোস কৌকোডাকিস গ্রিক সম্প্রচারমাধ্যম ইআরটিকে বলেন, ‘কিছু লোক দায়িত্বজ্ঞানহীনভাবে একটি পাইন বনে আতশবাজি নিক্ষেপ করায় আমরা ক্ষুব্ধ।’

সামাজিক প্ল্যাটফর্মগুলোতে চলছে এ ঘটনার নিন্দা। ‘মস্তিষ্কের চেয়ে যে ধনী লোকদের টাকা বেশি’ তারাই এ ধরনের কাজ করে বলে ক্ষোভ জানিয়েছেন এক ব্যক্তি।

শুষ্ক আবহাওয়া, প্রবল বাতাস এবং উচ্চ তাপমাত্রা অব্যাহত থাকায় গত মঙ্গলবার থেকেই গ্রিসে দাবানলের ব্যাপারে উচ্চ সতর্কতা জারি রাখা হয়েছে। পুরো গ্রীষ্মজুড়ে এ ধরনের পরিস্থিতি বিরাজ করবে বলে আশঙ্কা করা হচ্ছে।

গত শুক্রবার ৫৫ বছর বয়সী এক স্বেচ্ছাসেবক দমকলকর্মী পেলোপনিস উপদ্বীপের ইলিয়ার দক্ষিণাঞ্চলে আগুনের বিরুদ্ধে লড়তে গিয়ে আহত হয়ে পরে মারা যান।

গ্রীষ্মকালীন দাবানল ভূমধ্যসাগরীয় দেশ গ্রিসের জন্য সাধারণ ঘটনা। কিন্তু গ্রীষ্মকালগুলো এখন ক্রমেই আরও উত্তপ্ত ও শুষ্ক হয়ে ওঠায় দাবানলগুলোও হয়ে উঠেছে বেশি ধ্বংসাত্মক। জলবায়ু পরিবর্তনের কারণেই এমনটি হচ্ছে বলে মত বিজ্ঞানীদের।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর