বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

সপ্তাহে একদিন গোসল করেন না শাহরুখ

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৩ জুন ২০২৪, ১৬:৫৮

বলিউড সুপারস্টার শাহরুখ খান সুগন্ধীর বিষয়ে শৌখিন। তার শরীর থেকে সব সময় সুঘ্রাণ ছড়ায়। বেশ কিছু সাক্ষাৎকারে শাহরুখ নিজেও জানিয়েছেন যে পারফিউম তার খুব প্রিয় একটি জিনিস। এবার জানা গেলো এই বলিউড বাদশা নাকি সপ্তাহের একদিন গোসল পর্যন্ত করেন না।

আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, বর্ষীয়ান অভিনেত্রী ফরিদা জালাল এক সাক্ষাৎকারে শাহরুখের একটি অভ্যাসের কথা ফাঁস করেছিলেন। তিনি জানান, গোটা সপ্তাহ ব্যস্ততায় কাটে শাহরুখের। কিন্তু রোববার মানেই তার কাছে অলস দিন। এমনকি এদিন তিনি গোসলও করেন না।

শাহরুখ নিজেও অবশ্য এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, রোববার পুরো দিনই অবসরে কাটে তার। এদিন দেরিতে ঘুম থেকে ওঠেন, কারণ আগের রাতে দেরিতে ঘুমাতে যান। সকালে স্ত্রী গৌরী বকুনি দিয়ে ঘুম থেকে তোলেন তাকে।

এ বিষয়ে শাহরুখ বলেছিলেন, ‌‘গৌরী যখন বকুনি দেওয়া থামায়, আমি তখন ঢুলুঢুলু চোখে ওর দিকে তাকাই আর বলি—ও কত সুন্দর!’

বলিউড বাদশা জানান, ঘুম থেকে ওঠার পরও সারা দিন শুয়ে-বসেই কাটে তার। কখনো কোমল পানীয় ও আলু ভাজা খেতে খেতে ছবি দেখেন। সময় পেলে নিজের পোষ্য কুকুরকে স্নান করান। কিন্তু এসবের মধ্যে গোসল আর করা হয় না তার।

শাহরুখ জানিয়েছিলেন, গৌরী নাকি নিজেও বোঝেন, এই দিনটা খুব ক্লান্তিতে কাটে তার। এই দিনটি বাদশার স্বঘোষিত ছুটির দিন।

এদিকে, শোনা যাচ্ছে ‌‘ডানকি’র পর আবারও রাজকুমার হিরানির নতুন ছবিতে যুক্ত হচ্ছেন শাহরুখ খান। আর এতে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে। তবে এখনও সিনেমাটির নাম চূড়ান্ত হয়নি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর