বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

তুরস্ককে উড়িয়ে শেষ ষোলোতে পর্তুগাল

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৩ জুন ২০২৪, ১৫:৩১

নিজেদের দ্বিতীয় ম্যাচেই ইউরোর শেষ ষোলো নিশ্চিত করেছে পর্তুগাল। তুরস্ককে ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে পর্তুগীজরা। এই জয়ে ২ ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে পর্তুগাল। পাশাপাশি নকআউট পর্বে জায়গা করে নিয়েছে।

ম্যাচের ২১ মিনিটেই গোলের দেখা পায় পর্তুগাল। বার্নার্ডো সিলভা গোল করে দলকে এগিয়ে দেন। এর ৭ মিনিট পর আবারও গোলের দেখা পায় পর্তুগাল। এবার নিজেদের ভুলে জোড়া গোল খেয়ে বসে তুরস্ক। সামেত আকায়দিনের আত্মঘাতী গোলে ২-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় তুর্কিরা।

বিরতি থেকে ফিরেই ফের গোলের দেখা পায় পর্তুগাল। ডানদিক দিয়ে আক্রমণে বলে নিয়ে ডি বক্সে ঢুকে পড়েন ক্রিশ্চিয়ানো রোনালদো। তাকে রুখতে এগিয়ে আসেন তুরস্কের গোলরক্ষক। এ সময় বক্সের মধ্যে বামদিকে ছিলেন ব্রুনো। রোনালদো নিজে শট না নিয়ে ব্রুনোকে দেন। ব্রুনো ফাঁকা পোস্টে অনায়াসে বল পাঠান। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর