বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ফেরারি গাড়ির চেয়ে যে ভেড়ার দাম বেশি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৩ জুন ২০২৪, ১৪:২৪

সেনেগালের ২৪ বছর বয়সী মেষপালক শেখ মুস্তাফা সেক। তিনি যখন তাঁর ভেড়াগুলো সম্পর্কে কথা বলেন, তখন মুখ উজ্জ্বল হয়ে ওঠে। পরম মমতায় তাঁর সনকো নামের একটি ভেড়ার গায়ে হাত বোলাতে বোলাতে তিনি বলছিলেন, ভেড়া পালতে গেলে এটির প্রতি আপনার ভালোবাসা ও ধৈর্য থাকতে হবে। সেনেগালের নতুন প্রধানমন্ত্রীর (ওসমান সনকো) নামে তিনি ভেড়াটির নামকরণ করেছেন।

সনকো কোনো সাধারণ ভেড়া নয়। এটি স্থানীয় লাদুম প্রজাতির ভেড়া। এ প্রজাতির একেকটি ভেড়া বিলাসবহুল ফেরারি গাড়ির চেয়েও দামি। রাজকীয় চেহারার এ ভেড়ার ওজন ৩৯৭ পাউন্ড বা ১৮০ কেজি। এ কারণে প্রজাতিটি পশ্চিম আফ্রিকার উপকূলীয় দেশগুলোর মেষপালকদের কাছে অনেক জনপ্রিয়।

মুস্তাফা সেক বলেন, ‘গত বছর সনকোর জন্ম হয়। তখন ওসমান সনকো সেনেগালের প্রধানমন্ত্রী হননি। তিনি তখন বিরোধীদলীয় নেতা হিসেবে কারাগারে। তাঁর মতোই সনকো নামের ভেড়াটি ছিল ক্ষিপ্রগতির ও আমাদের আশার প্রতীক।’

ঝকঝকে সাদা পশম এবং প্যাঁচানো সিংয়ের জন্য লাদুম প্রসিদ্ধ। পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদের সময় এ প্রজাতির ভেড়া জবাই দেওয়া হয় না। মর্যাদাপূর্ণ পশু পালনের প্রতীক হিসেবে মূলত এটি লালন-পালন করেন সেনেগালের মানুষ। এসব ভেড়ার বিউটি কনটেস্টও (সুন্দরী প্রতিযোগিতা) সেখানে ব্যাপক জনপ্রিয়।

সেনেগালের খুব কম মানুষেরই লাদুম কেনার সক্ষমতা আছে। দেশটির মাথাপিছু জিডিপি ১ হাজার ৬০০ ডলারের কম। লাদুম জাতের একেকটি ভেড়ার দাম ৭০ হাজার ডলার পর্যন্ত।

দিনের বেশির ভাগ সময়ই একটি লাদুমের কাটে সাজসজ্জা, মালিশ ও বিশেষ পারলারে ভিটামিন খাওয়ার মধ্য দিয়ে। এমনই একটি পারলারের মালিক বালা গাদিগা। তিনি তাঁর মা–বাবার কাছ থেকে ভেড়া পালনে উৎসাহিত হয়েছেন। বালা গাদিগার সবচেয়ে পছন্দের ভেড়ার নাম বিআরটি। সেনেগালের রাজধানী ডাকারে চলাচল করা বাস সার্ভিসের নামে তিনি এটির নামকরণ করেছেন।

বালা গাদিগা বলেন, এই ভেড়া আকারে চমৎকার ও দেখতে অসাধারণ। এটির দাম ৪০ হাজার ডলার। শুধু বাণিজ্যের জন্যই লাদুম লালন-পালন করা নয়; বরং এটি আনন্দ পাওয়ারও একটি উৎস। আফ্রিকা মহাদেশের সব দেশ থেকেই তাঁর কাছে এ প্রজাতির ভেড়ার গ্রাহকেরা আসেন বলেও জানান তিনি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর