বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

অফিসে এক মিনিট দেরি হলেই কাটা যাবে অর্ধেক বেতন, নির্দেশ মোদি সরকারের

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৩ জুন ২০২৪, ১২:৫৫

এতদিন সরকারি কর্মচারীদের মধ্যে একটা গয়ংগচ্ছ মানসিকতা ছিল। কিন্তু এবার অফিসে যখন তখন ঢুকলে চলবে না। দেরি করে ঢুকলেই দিতে হবে জরিমানা। সম্প্রতি এই বিষয়ে নির্দেশিকা জারি করেছে ভারতের কেন্দ্রীয় সরকার।

কেন্দ্রের তরফে নির্দেশিকায় জানানো হয়েছে, সকাল ৯টায় সরকারি কর্মচারীদের ঢুকতে হবে। ১৫ মিনিট সময় ছাড় দেওয়া যেতে পারে। কিন্তু এরপরে যদি কেউ ঢোকে তাহলে সেই কর্মচারীর অর্ধেক দিনের বেতন কাটা যাবে। অথবা ক্যাজুয়েল লিভেল মধ্যে অর্ধদিবস ছুটি কেটে নেওয়া হবে। যদি কেউ দুদিন পর পর দেরি করে, তাহলে তার গোটা একটা ছুটি কাটা যাবে।

শুধু কর্মীরাই নন, সকল কর্মকর্তাদের ক্ষেত্রেও এই একই নিয়ম প্রযোজ্য হবে। একইসঙ্গে কেন্দ্রের নির্দেশিকায় জানানো হয়েছে, কোন দফতরে কোন কর্মচারি কখন আসছেন, সেদিকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নজর রাখতে হবে।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, সরকারি কর্মচারীদের মধ্যে সব ধরনের অনিয়ম ও গাছাড়া মনোভাব আটকাতে এই নতুন নিয়ম আনা হয়েছে। অনেকদিন ধরেই অভিযোগ আসছিল, সরকারি অফিসে কর্মীরা যখন তখন ঢোকেন, কেউ আবার নিজের নাম নথিভুক্ত করেই বেরিয়ে যান। এরফলে সমস্যায় পড়তে হত সাধারণ মানুষের। নতুন নিয়ম চালু হলে সরকারি পরিষেবা ভালোই পাওয়া যাবে আশা ওয়াকিবহাল মহলের।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর