শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

নরেন্দ্র মোদিকে বাংলাদেশে আমন্ত্রণ শেখ হাসিনার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২২ জুন ২০২৪, ১৫:৩৪

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঢাকা সফরে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে আজ শনিবার (২২ জুন) নরেন্দ্র মোদি ও শেখ হাসিনার উপস্থিতিতে দুই দেশের মধ্যে ১০টি সহযোগিতা ও সমঝোতা স্মারক সই হয়। এরপর যৌথ সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যে মোদিকে আমন্ত্রণ জানান তিনি।

শেখ হাসিনা তার বক্তব্যের শেষ পর্যায়ে বলেন, নরেন্দ্র মোদিকে তার সুবিধাজনক সময়ে যত দ্রুত সম্ভব দ্বিপাক্ষিক সফরে বাংলাদেশ সফর করার জন্য আবারও আমন্ত্রণ জানিয়ে শেষ (বক্তব্য) করছি।

এর আগে চলতি জুনেই টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ভারত সফর করেছিলেন শেখ হাসিনা। তখন তিনি ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানান। দিল্লিতে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ যা ওই সময় সাংবাদিকদের বলেছিলেন।

দুই দিনের রাষ্ট্রীয় সফরের দ্বিতীয় দিনে শনিবার সকালে ভারতের রাষ্ট্রপতি ভবনের সামনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রথমে লালগালিচা সংবর্ধনা দেয়া হয়, এ সময় পরিবেশন করা হয় বাংলাদেশ ও ভারতের জাতীয় সঙ্গীত।

এরপর ভারতীয় সশস্ত্র বাহিনীর চৌকস একটি দল শেখ হাসিনাকে গার্ড অব অনার প্রদান করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।

সালাম গ্রহণ শেষে ভারতের প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্যদরকে বাংলাদেশর প্রধানমন্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দেন। প্রধানমন্ত্রী হাসিনাও তার সফরসঙ্গীদের পরিচয় করান মোদির সঙ্গে।

এরপর হায়দারাবাদ ভবনে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানেই ১০টি সহযোগিতা ও সমঝোতা স্মারক সই হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর