বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

এভারকেয়ারে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চলছে খালেদা জিয়ার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
২২ জুন ২০২৪, ১৩:০১

এভারকেয়ার হাসপাতালে ‘বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ডে’র নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চলছে খালেদা জিয়ার। আজ শনিবার (২২ জুন) সকাল সাড়ে ১০টায় বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন একথা জানান।

তিনি বলেন, ‘‘ মেডিক্যাল বোর্ডের নিবিড পর্যবেক্ষণে ম্যাডামের চিকিৎসা চলছে। মেডিক্যাল বোর্ড সার্বক্ষণিক মনিটরিং করছেন। এর বেশি কিছু বলার নেই। আপনারা দোয়া করবেন এবং আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি।”

বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে এই বোর্ডে অধ্যাপক এফএম সিদ্দিকী, অধ্যাপক শামসুল আরেফিন, অধ্যাপক একিউএম মহসিনসহ ১১জন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন। এছাড়া বোর্ডে যুক্ত থাকছেন লন্ডন থেকে ডা.জোবায়েদা রহমানসহ যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়ার কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক।

রাত থেকে এই মেডিক্যাল বোর্ড কয়েক দফা বৈঠক করেছেন সেখানে ডা. জোয়ায়েদা রহমানসহ বিদেশের চিকিৎসকরাও ভার্চুয়ালি যুক্ত হন। এসব বিশেষজ্ঞ চিকিৎসকরা বিএনপি চেয়ারপারসনের শারীরিক পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টগুলো পর্যালোচনা করে তাৎক্ষণিক যা করণীয় সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান অধ্যাপক জাহিদ।

তিনি জানান, গতকাল গভীর রাতে ‘হঠাৎ’ অসুস্থ হলে মেডিক্যাল বোর্ডের পরামর্শ ক্রমে দ্রুত রাত সাড়ে তিনটায় অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়। আগে থেকে প্রস্তুত থাকা বোর্ড সদস্যরা খালেদা জিয়াকে হাসপাতালে আনার পরপরই ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি করেন এবং তার চিকিৎসা কার্য্ক্রম শুরু করেন।

সর্বশেষ গত ২ মে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে আসেন খালেদা জিয়া। ওই সময় চিকিৎসকরা তাকে সিসিইউতে রেখে দুইদিন চিকিৎসা দেন।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া ডায়াবেটিস, আর্থারাইটিস ছাড়াও হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর