বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

মধুর প্রতিশোধ নিলেন দীপিকা পাড়ুকোন!

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২০ জুন ২০২৪, ১৬:১০

নকল বেবি বাম্পে কটাক্ষের শিকারের পর প্রথমবার সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। অবশেষে নীরবতা ভেঙে নিন্দুকের উদ্দেশে মধুর প্রতিশোধ নেয়ায় খুশি দীপিকা ভক্তরা।

বুধবার (১৯ জুন) সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে প্রথমবার নিজের বেবি বাম্পের একটি ছবি প্রকাশ করেন অভিনেত্রী। কালো রঙের পোস্ট করা সে ছবির ক্যাপশনে দীপিকা লিখেছেন, অনেক হয়েছে। এবার আমি সত্যিই ক্ষুধার্ত!

দীপিকার পোস্ট করা সে ছবি মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেটপাড়ায়। সেই সঙ্গে নেটপাড়ায় ছড়িয়ে পড়ে একটি স্বল্প দৈর্ঘ্যের ভিডিও।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, কালো রঙের একটি গাড়িতে বসেছিলেন দীপিকা ও তার স্বামী বলিউড অভিনেতা রণবীর সিং। নির্দিষ্ট স্থানে গাড়ি থামার পর গাড়ি থেকে প্রথমে বেরিয়ে আসেন রণবীর।

এরপর গাড়ির দরজা খুলে স্ত্রী দীপিকার সামনে হাত বাড়িয়ে দেন। দীপিকাও রণবীরের হাত ধরে গাড়ি থেকে বের হন। এ সময় দীপিকা ও রণবীর দুজনেই কালো রঙের পোশাক ও সানগ্লাস পরেছিলেন।

একসঙ্গে দুজনের হাঁটার ভিডিওতে নেটিজেনদের চোখ আটকায় দীপিকার বেবি বাম্পে। নকল নয়, আসল বেবিবাম্প হওয়ায় অনেক নেটিজেনই কিছুক্ষণের জন্য অবাক হন।

ভারতের লোকসভা নির্বাচনে সাদা পোশাকে প্রথম বেবি বাম্প নিয়ে ক্যামেরার সামনে ধরা দেন দীপিকা। এরপর হলুদ লং ফ্রকেও বেবি বাম্প নিয়ে প্রকাশ্যে হেঁটেছেন দীপিকা। তবে সে দুটো ভিডিওতেই নেটিজেনদের সমালোচনার শিকার হয়েছেন অভিনেত্রী। নেটিজেনদের একাংশের দাবি, আসল নয়, দীপিকার বেবি বাম্প নকল। সে সময় স্ত্রীর হয়ে সোশ্যাল মিডিয়ায় নিন্দুকের মুখে কালি ছিটিয়ে দীপিকার একটি ছবি পোস্ট করেন রণবীর। ক্যাপশনে লেখেন, বুড়ি নজর ওয়ালে তেরা মু কালা।

তবে সে সময় অভিনেত্রী এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। অভিনেত্রীর সে নীরবতায় অনেকে মনে করেছিলেন, দীপিকার বেবি বাম্প সত্যিই নকল। তবে সে ভুল ব্যাখ্যার এবার সমাপ্তি চান অভিনেত্রী। তাই সোশ্যাল মিডিয়ায় নিজের বেবি বাম্পের ছবি শেয়ার করে তার ক্যাপশনে এমন অভিনব শব্দ ব্যবহার করেছেন দীপিকা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর