বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

মধ্যপ্রাচ্যে বৃহত্তর যুদ্ধ এড়াতে তৎপর বাইডেন প্রশাসন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৯ জুন ২০২৪, ১৬:৩৭

দক্ষিণে গাজা উপত্যকায় হামাসের সঙ্গে যুদ্ধ চালানোর পাশাপাশি উত্তরে লেবাননের সামরিক গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গেও পুরোদমে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে ইসরায়েল। সে দেশের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ এমন সিদ্ধান্তের ইঙ্গিত দিয়েছেন। হিজবুল্লাহ নেতা সৈয়দ হাসান নাসরাল্লাহর সাম্প্রতিকতম হুমকির প্রেক্ষাপটে কাৎজ হিজবুল্লাহ ও লেবাননের বিরুদ্ধে নতুন কৌশলের সম্ভাবনার উল্লেখ করেন। পুরোদমে যুদ্ধ হলে হিজবুল্লাহ গোষ্ঠী নিশ্চিহ্ন হয়ে যাবে এবং লেবাননের শোচনীয় পরাজয় ঘটবে বলে তিনি পূর্বাভাস দিয়েছেন।

এদিকে মার্কিন প্রশাসন মধ্যপ্রাচ্যে নতুন করে বাড়তি উত্তেজনা এড়াতে জোরালো উদ্যোগ নিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ দূত অ্যামস হোখস্টাইন লেবানন সফর করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন। আট মাস ধরে লেবাননের দক্ষিণ সীমান্ত থেকে হিজবুল্লাহ গোষ্ঠী হামলা চালানোর পর ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফার ওপর হামলার হুমকি দিচ্ছে। চীনা ও ভারতীয় কম্পানি সেই শহরের বন্দর পরিচালনা করে।

গত সপ্তাহে লেবানন সীমান্তের অপর প্রান্ত থেকে বিশাল সংখ্যায় রকেট ও ড্রোন হামলা ঘটেছে। তার আগে ইসরায়েলের এক হামলায় হিজবুল্লাহর সবচেয়ে বড় কমান্ডারের মৃত্যু হয়েছিল। হিজবুল্লাহ জানিয়েছে, গাজায় অস্ত্রবিরতি না হওয়া পর্যন্ত তারা ইসরায়েলের ওপর হামলা চালিয়ে যাবে।

মার্কিন দূত অ্যামস হোখস্টাইন মঙ্গলবার (১৮ জুন) বলেন, কয়েক সপ্তাহ ধরে উত্তেজনার পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট বাইডেন মধ্যপ্রাচ্যে বৃহত্তর যুদ্ধ এড়াতে বদ্ধপরিকর।

তিনি মঙ্গলবারই (১৮ জুন) লেবাননের সেনাবাহিনীর প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন। হিজবুল্লাহর সহযোগী বলে পরিচিত সশস্ত্র আমাল বাহিনীর প্রধান ও পার্লামেন্টের স্পিকার নাবি বারির সঙ্গেও আলোচনা করেন তিনি। হোখস্টাইন হামাসের উদ্দেশ্যে গাজায় অস্ত্রবিরতির প্রস্তাব মেনে নেওয়ার ডাক দেন। লেবাননের কার্যনির্বাহী প্রধানমন্ত্রী নাজিব মিকাতি তাকে বলেন, তার দেশ উত্তেজনা বাড়াতে চায় না।

অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণে গাজার পাশাপাশি তারা উত্তরে লেবানন সীমান্তেও অভিযান চালাতে প্রস্তুত।

সরকারের পক্ষ থেকে সেই অভিযানের ছাড়পত্র ও প্রস্তুতিও সম্পূর্ণ হয়েছে। গাজায় মানবিক সাহায্য সরবরাহ সম্ভব করতে প্রতিদিন কিছু সময়ের জন্য বিরতির ঘোষণা করেছে ইসরায়েল। কিন্তু হামাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে ইসরায়েলেও ক্ষোভ বাড়ছে। মঙ্গলবার (১৮ জুন) সন্ধ্যায় হাজার হাজার মানুষ সংসদের সামনে বিক্ষোভ দেখিয়েছে। তারা আগাম নির্বাচন ও পণবন্দিদের মুক্তির লক্ষ্যে হামাসের সঙ্গে আলোচনার দাবি জানিয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর