বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

শেষ মুহূর্তে নাটকীয় জয় পর্তুগালের

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৯ জুন ২০২৪, ১৩:১৭

আক্রমণের ঢেউ তুলেও চেক প্রজাতন্ত্রের বিপক্ষে গোলের দেখা পাচ্ছিল না পর্তুগাল। রক্ষণ আগলে রেখে সেই চেক প্রজাতন্ত্রই চমকে দিল ক্রিশ্চিয়ানো রোনালদোদের। এগিয়ে গিয়ে ম্যাচের লাগাম নেয় তারাই। কিন্তু এর পরই নিজেদের ভুলে প্রতিপক্ষকে গোল উপহার দিয়ে ম্যাচ জমিয়ে তোলে চেকরা।

আর শেষের দিকে বদলি নেমে ফ্রান্সিস্কো কনসেইকাও গোল করে পর্তুগালকে এনে দেন ২-১ গোলের নাটকীয় জয়।

লিপজিগে মঙ্গলবার (১৮ জুন) রাতে রোমাঞ্চকর লড়াই উপহার দিয়েছে দুই দল। তাতে জয় দিয়েই এবারের ইউরোর আসর শুরু করল দুইবারের চ্যাম্পিয়ন পর্তুগাল।

প্রথমার্ধে আধিপত্য ছিল পর্তুগালেরই।

বলের দখল, আক্রমণে এগিয়ে ছিল তারাই। রোনালদো, রাফায়েল লিয়াওদের একের পর এক আক্রমণ ফিরিয়ে দিয়ে শুরুর ৪৫ মিনিট জমাট রক্ষণ রাখে চেকরা। রক্ষণ সামলে আক্রমণে ওঠার সুযোগই পায়নি তারা।

সেই তারাই ৬২ মিনিটে প্রথম আক্রমণেই পেয়ে যায় গোল।

বক্সের বাইরে বল পেয়ে জোরালো শটে জাল খুঁজে নিয়ে সমর্থকদের উচ্ছ্বাসে ভাসান মিডফিল্ডার প্রোভোদ। তবে এই স্বস্তি টিকেছে মাত্র সাত মিনিট। দ্রুতই ম্যাচে ফিরে আসে পর্তুগিজরা। নুনো মেন্দেজের হেড গোলরক্ষক ঝাঁপিয়ে ফেরালেও বল হাতে রাখতে পারেননি, আলগা বল সামনেই থাকা ডিফেন্ডার রবিন হ্যারানাচের হাঁটুতে লেগে জালে জড়িয়ে যায়।

এরপর ৯০ মিনিটে বদলি নামেন কনসেইকাও।

মাঠে নামার ১১০ সেকেন্ডের মধ্যে প্রথম ছোঁয়াতেই ব্যবধান গড়ে দেন ২১ বছর বয়সী ফরোয়ার্ড। তাতে জয়ের আনন্দে মাতে পর্তুগাল।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর