বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

কোরবানির জন্য কেনা মহিষের গুঁতায় প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত:
১৩ জুন ২০২৪, ১৭:২০

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কোরবানির জন্য কেনা মহিষ দড়ি ছিঁড়ে পালানোর সময় এক ব্যক্তিকে শিংয়ের গুঁতায় আহত করে। গুরুতর আহত ওই ব্যক্তি হাসপাতালে নেওয়ার পথে মারা যান। নিহত ব্যক্তির নাম মো. মহসিন (৩৩)। তিনি উপজেলার রাজানগর ইউনিয়নের ঠান্ডাছড়ি গ্রামের বালুখালী এলাকার মুন্সী মিয়ার ছেলে।

আজ বৃহস্পতিবার (১৩ জুন) সকালে রাঙ্গুনিয়ার ঠান্ডাছড়ি গ্রামের বালুখালী এলাকায় এ ঘটনা ঘটে। মহিষটি কোরবানির জন্য কিনেছিলেন উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের আহামদ সৈয়দ তালুকদার। জানতে চাইলে তিনি বলেন, গতকাল বুধবার (১২ জুন) সকালে স্থানীয় হাট থেকে প্রায় দুই লাখ টাকা দিয়ে মহিষটি কোরবানির জন্য তিনি কিনেছেন। বুধবার বিকেলের দিকে তাঁর বাড়ি থেকে দড়ি ছিঁড়ে মহিষটি পালিয়ে যায়। মহিষটি রাতে পাশের রাজানগর ইউনিয়নের বগাবিলী এলাকায় ঢুকে পড়ে। এরপর আজ সকালে ওই এলাকার বাসিন্দা মহসিনকে শিং দিয়ে গুঁতা দিয়ে আহত করে। পরে আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

বর্তমানে মহিষটি রাজানগর ইউনিয়নের পাহাড়ি এলাকায় অবস্থান করছে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। এ ঘটনায় স্থানীয় লোকজন আতঙ্কে রয়েছেন। রাজানগর ইউপি চেয়ারম্যান শামসুল আলম তালুকদার বলেন, শিংয়ের গুঁতায় লোকটি মারা যায়। মহিষটিকে থামানো না গেলে আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর