বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

মায়ামিতেই শেষ দেখছেন মেসি

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৩ জুন ২০২৪, ১৬:২৩

কাতারে বিশ্বকাপ জেতার পর থেকে লিওনেল মেসিকে একটি প্রশ্ন বারবার শুনতে হয়েছে। অবসরে যাচ্ছেন কবে? সেই প্রশ্নের উত্তর ঘুরেফিরে দিতে হয়েছে তাকে। কিন্তু কখনো এ নিয়ে খোলাসা করেননি। তবে ক্লাব ক্যারিয়ারের ইতি কোথায় টানতে চান সেই উত্তর দিয়েছেন আর্জেন্টাইন তারকা।

বর্তমান ক্লাব ইন্টার মায়ামিতেই নিজের শেষ দেখছেন মেসি।

মেসির ক্লাব ক্যারিয়ার শুরু হয়েছিল বার্সেলোনায়। স্প্যানিশ ক্লাবটির সঙ্গে যেভাবে নিজেকে মিশিয়েছিলেন, তাতে মনে হয়েছিল এখানেই ইতি টানবেন। কিন্তু না, পরে আর তা হয়নি।

পরিস্থিতি বদলে মেসি পাড়ি জমান ফ্রান্সে, পিএসজিতে। সেখানে দুই বছর থেকে এখন ইন্টার মায়ামির হয়ে খেলছেন। এই ক্লাব থেকেই অবসরে যাওয়ার ইচ্ছার কথা শুনিয়েছেন মেসি নিজেই, 'আমি মনে করি, এটাই (ইন্টার মায়ামি) আমার শেষ ক্লাব হতে চলেছে। যদিও ফুটবলকে বিদায় বলে দিতে আমি প্রস্তুত নই।'

সব ধরনের ফুটবলকে কবে বিদায় জানাবেন সেটা এখনো চূড়ান্ত করেননি মেসি। বরং যত দিন খেলবেন উপভোগ করে যাবেন বলছেন তিনি, 'অবসর নিয়ে চিন্তা করি না আমি। নিজেকে উপভোগের চেষ্টা করি এবং এ কারণে আমি সব কিছু আরো বেশি করে উপভোগ করতে পারছি। কেননা, চলার পথটা যে ক্রমেই ছোট হয়ে আসছে, সে বিষয়ে সচেতন আমি।'

কোপা আমেরিকার প্রস্তুতি নিতে এই মুহূর্তে আর্জেন্টিনা দলের সঙ্গে অনুশীলন ক্যাম্পে আছেন মেসি।

ইউরোপ ছেড়ে আমেরিকার ফুটবলে পাড়ি জমানোর সিদ্ধান্ত কঠিন ছিল- বলছেন মেসি, ‘ইউরোপ থেকে এখানে আসা কঠিন সিদ্ধান্ত ছিল। বিশ্ব চ্যাম্পিয়ন বলেও ভিন্নভাবে দেখতে পেরেছিলাম। আমি ফুটবল খেলতে ভালোবাসি। অনুশীলন উপভোগ করি, জীবনের প্রতিটি দিন, ম্যাচগুলো। আবার ভয়ও পাই, কারণ এটা থেমে যাবে ভেবে।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর