বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

যুক্তরাষ্ট্র-ভারত ম্যাচ আর বৃষ্টির দিকে তাকিয়ে পাকিস্তান

খেলা ডেস্ক

প্রকাশিত:
১২ জুন ২০২৪, ১৭:১৯

নিজেদের ইতিহাসে সেরা সময় কাটাচ্ছে যুক্তরাষ্ট্র ক্রিকেট দল। ২০১৯ সালের আগে কখনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি না খেলা এই দলটি বিশ্বকাপের আগে বাংলাদেশকে সিরিজ হারিয়েছে। এরপর বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম দুই ম্যাচ পেয়েছে জয়, যার একটি পাকিস্তানের মতো দলের বিপক্ষে।

এমনকি ভারত পাকিস্তানকে টপকে ‘এ’ গ্রুপের প্রথম দল হিসেবে সুপার এইটেও যেতে পারে তারা। তবে সে জন্য আজকে (১২ জুন) হারাতে হবে ভারতকে। কাজটা কঠিন। তবে ছন্দে থাকা দলটি একটা অঘটন ঘটিয়ে দিলে খুব বেশি বিস্ময়ের কিছু থাকবে না। যদি আজ (১২ জুন) যুক্তরাষ্ট্র ভারতকে হারিয়ে দিতে পারে, তাহলে কেমন হবে ‘এ’ গ্রুপের সমীকরণ।

বিশ্বকাপে ভারত নিজদের প্রথম দুই ম্যাচে জিতেছে। হারিয়েছে আয়ারল্যান্ড ও পাকিস্তানকে। আজ (১২ জুন) ভারত হেরে গেলে সুপার এইটে যাওয়ার অপেক্ষা বাড়বে তাদের। তাহলে কপাল পুড়তে পারে পাকিস্তানেরও।

কারণ, ভারত এরপর আগামী ১৫ জুন খেলবে কানাডার বিপক্ষে। সেই ম্যাচ জিতলেই ৬ পয়েন্ট নিয়ে ভারত উঠে যাবে সুপার এইটে। এমনকি সে ম্যাচে যদি ভারত হেরেও যায়, নেট রান রেটে এগিয়ে থাকায় ভারত এরপরও সুপার এইটে যেতে পারে। সে ক্ষেত্রে দুই জয় নিয়ে সুপার এইটে খেলার স্বপ্ন শেষ হয়ে যাবে পাকিস্তানের। ‘এ’ গ্রুপ থেকে বাদ পড়বে পাকিস্তান, আয়ারল্যান্ড ও কানাডা।

আজ (১২ জুন) ভারত জিতে গেলে সুপার এইটে পৌঁছে যাবে তারা। তবে যুক্তরাষ্ট্র হারলেও রান রেটের দিকে না তাকিয়ে সুপার এইটে যাওয়ার সুযোগ থাকবে। সে ক্ষেত্রে তাদের পরবর্তী ম্যাচ জিততে হবে আয়ারল্যান্ডের বিপক্ষে।

৪ ম্যাচের মধ্যে তিনটিতে জিতলে তাদের পয়েন্ট হবে ৬। আয়ারল্যান্ড, পাকিস্তান ও কানাডা এরই মধ্যে দুটি ম্যাচে হেরে যাওয়ায় তাদের আর ৬ পয়েন্ট হওয়ার সুযোগ নেই। তবে যুক্তরাষ্ট্র-ভারত ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেলে দুই দলই আজ (১২ জুন) সুপার এইট নিশ্চিত করে ফেলবে। বাদ পড়ে যাবে অন্যরা।

পাকিস্তান তাদের পরবর্তী ম্যাচ খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে। আইরিশদের বিপক্ষে পাকিস্তানের জিতলেই শুধু হবে না, তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর ফলের দিকেও। স্বাভাবিকভাবেই ফেবারিট ভারতের টানা দুই ম্যাচে যুক্তরাষ্ট্র ও কানাডার বিপক্ষে হারের সম্ভাবনা কম। তাই পাকিস্তান চাইবে আজ যেন ভারত জিতে যায়।

এরপর যুক্তরাষ্ট্র যেন আয়ারল্যান্ডের বিপক্ষে না জেতে বা যুক্তরাষ্ট্রের কোনো ম্যাচ বৃষ্টিতে ভেসে না যায়। কারণ, তারা আর একটি পয়েন্ট পেলেই নিশ্চিত হয়ে যাবে পাকিস্তানের বিদায়। মূলত, ভারত ও যুক্তরাষ্ট্র—দুটি দলই আর একটি করে ম্যাচ জিতলেই বাদ পড়বে পাকিস্তান ও আয়ারল্যান্ড।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর