বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ইসরায়েলি হামলায় লেবাননে হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১২ জুন ২০২৪, ১৬:০৯

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর হামলায় হিজবুল্লাহর একজন জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন। লেবাননের একটি সামরিক সূত্র গতকাল মঙ্গলবার (১১ জুন) এ তথ্য দিয়েছে।

সামরিক সূত্রটি বলছে, ফিলিস্তিনের গাজায় হামাস ও ইসরায়েলি বাহিনীর যুদ্ধ শুরুর পর হিজবুল্লাহর যেসব সদস্য নিহত হয়েছেন, তাঁদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ব্যক্তি।

গাজা যুদ্ধের জেরে লেবাননের সীমান্ত এলাকায় সহিংসতা অনেকটাই বেড়ে গেছে। লেবাননের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে।

লেবাননের সামরিক সূত্রের তথ্যমতে, দেশটির জুয়াইয়া শহরে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডারসহ মোট চারজন নিহত হয়েছেন।

হিজবুল্লাহর বরাতে এএফপির খবরে বলা হয়, সংগঠনটির নিহত কমান্ডারের নাম সামি আবদুল্লাহ ওরফে আবু তালেব। তাঁর জন্ম ১৯৬৯ সালে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর