বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

চট্টগ্রামে পোশাক কারখানার গুদামে ভয়াবহ আগুন

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত:
১২ জুন ২০২৪, ১৩:৪৬

চট্টগ্রাম নগরের সিটি গেট এলাকায় গার্টেক্স গার্মেন্টস লিমিটেডে নামে একটি পোশাক কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (১২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের কর্মীরা দুই ঘণ্টার চেষ্টা চালিয়ে বেলা ১২টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন বলে আকবর শাহ থানার ওসি গোলাম রব্বানী জানান।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছেন কারখানা সংশ্লিষ্টরা।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) আব্দুর রাজ্জাক বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, বন্দর ও বায়েজিদ স্টেশনের ছয়টি ইউনিট গিয়ে আগুন নেভায়।

এ ঘটনায় কেউ হতাহত হননি। আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

ঘটনাস্থল থেকে জানা গেছে, কারখানার জেনারেল ম্যানেজার রিপন অগ্নিসংযোগের ঘটনা শুনে অসুস্থ হয়ে পড়েছেন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুড়ে যাওয়া পণ্যগুলো বৃহস্পতিবার (১৩ জুন) শিপমেন্টে যাওয়ার কথা ছিল।

কোরিয়ান এক নারীর মালিকানাধীন কারখানাটিতে গত ৬ জুন কর্মীদের বেতন-ভাতা পরিশোধ করা হয়েছে। দুয়েক দিনের মধ্যে বোনাস পাওয়ার কথা ছিল কর্মীদের।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর