বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ফিলিস্তিনিদের জন্য আর্থিক সহায়তা ঘোষণা যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১২ জুন ২০২৪, ১৩:৪০

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন ফিলিস্তিনীদের জন্যে নতুন সহায়তার কথা ঘোষণা করেছেন। এর পরিমাণ ৪০ কোটি ৪০ লাখ মার্কিন ডলার।

মঙ্গলবার (১১ জুন) জর্ডানে জরুরি ত্রাণ সম্মেলনে সহায়তার এই ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্রের সমালোচকসহ অন্য দেশগুলোকেও গাজার মানবিক সংকট মোকাবেলায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ব্লিঙ্কেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের হিসেব মতে, যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র গাজা ও পশ্চিমতীরের ফিলিস্তিনীদের জন্যে মোট ৬৭ কোটি ৪০ লাখ ডলার সহায়তা দিয়েছে।

কিন্তু জতিসংঘের আবেদনে ফিলিস্তিনীদের জন্যে কেবলমাত্র এক তৃতীয়াংশ তহবিল পাওয়া গেছে, যেখানে ঘাটতির পরিমাণ ২শ’ ৩০ কোটি মার্কিন ডলার বলে উল্লেখ করেন ব্লিঙ্কেন।

তিনি বলেন, কেউ কেউ গাজায় ফিলিস্তিনীদের দুর্ভোগ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এদের মধ্যে অনেক দেশ রয়েছে যাদের দেয়ার ক্ষমতা রয়েছে। কিন্তু তারা হয় সামান্য দিয়েছে কিংবা কেউ কিছুই দেয়নি।

এদিকে, গাজায় এসব সহায়তা কীভাবে দেয়া হবে সে সম্পর্কে ব্লিঙ্কেন স্পষ্ট করে কিছু বলেননি।

তবে ফিলিস্তিনীদের জন্যে বৃহৎ দাতা দেশ যুক্তরাষ্ট্র সাধারণত এ ক্ষেত্রে বিশ্ব খাদ্য কর্মসূচি এবং বেসরকারি ত্রাণ গ্রুপগুলোর ওপর নির্ভর করে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর